
কাল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে সাক্ষাৎ হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের। ম্যাচের আগে একাদশ আর উইকেট নিয়ে চলছে আলোচনা। উইকেটের ধরনের ওপর নির্ভর করে সাধারণত একাদশ গড়ার চেষ্টা করে টিম ম্যানেজমেন্ট। দুবাইয়ের যে পিচে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলা হবে, তা একদম নতুন নয়। এই পিচে একটি ম্যাচ হয়েছে বলে জানা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
মজার ব্যাপার হলো, যে উইকেটে ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ হবে, সে উইকেটে একটি ম্যাচ খেলেছে পাকিস্তানও। গ্রুপ পর্বে সে উইকেটে একটি ম্যাচই হয়েছিল, যেটিতে দেখা হয়েছিল ভারত-পাকিস্তানেরই। সে বিবেচনায় চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উইকেটের কারণে জড়িয়ে গেল পাকিস্তানের নামও।
আইসিসি সূত্র ক্রিকবাজকে জানিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচে হবে ফাইনাল। গত দুই সপ্তাহ কোনো খেলা হয়নি পিচটিতে। পরিচর্যায় সেটিকে প্রায় নতুন করে তুলেছেন দুবাইয়ের মাঠকর্মীরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ১০টি পিচ রয়েছে, যেগুলোর দেখাশোনা করছেন অস্ট্রেলিয়ান কিউরেটর ম্যাথু স্যান্ডেরি। এই পিচগুলো অনেকটাই কাছাকাছি প্রকৃতির—ধীর গতিসম্পন্ন এবং স্পিনারদের জন্য সহায়ক। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত চারটি ভিন্ন পিচ ব্যবহার করেছে এবং ফাইনালের এটিও এর মধ্যে একটি। এ উইকেট একদম কেন্দ্রস্থলে অবস্থিত। সর্বশেষ ম্যাচটি প্রায় দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত হওয়ায় এই পিচ বিশ্রামের যথেষ্ট সময় পেয়েছে।
আরও খবর পড়ুন:

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ চারে উঠার মিশনে মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে লিটন দাসের দল।
৫ ঘণ্টা আগে
লিওনেল স্কালোনিকে নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের জন্য এলো সুখবর। বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সভাপতি ক্লদিও তাপিয়া এ নিয়ে স্কালোনির সঙ্গে বৈঠকও করেছেন। এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
৫ ঘণ্টা আগে