
বিশ্বের বেশির ভাগ দেশে রোববার সাপ্তাহিক ছুটি। ভারতেও ঠিক তাই। কিন্তু রোববার আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট হলে ভারতীয়দের জন্য দিনটি আর ‘সানডে’ থাকে না, হাসি-আনন্দের ছুটির দিনটি রূপ নেয় বিষাদে। পরিসংখ্যান তা-ই বলে।
এই দিনে এখন পর্যন্ত ছয়টি ফাইনাল খেলেছে ভারত, যার পাঁচটিতে হেরেছে তারা। ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফি, ২০০৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল রোববার। এই পাঁচ টুর্নামেন্টের ফাইনাল খেলে একটিতেও জিততে পারেনি ভারত। শুধু একবার তারা ২০১৩ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল জিতেছিল রোববারে।
কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন, ২০০২ চ্যাম্পিয়নস ট্রফিতে তো ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল এবং ফাইনাল ছিল রোববার। আসলে ২৯ সেপ্টেম্বর রোববার ফাইনাল হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এক দিন পিছিয়ে গিয়েছিল ম্যাচ। বৃষ্টি পিছু না ছাড়ায় ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় দুই দলকেই ঘোষণা করা হয়েছিল যুগ্ম চ্যাম্পিয়ন।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ক্রিকেট দল সফর করলেও দ্বিপক্ষীয় সিরিজ হয় না বললেই চলে। ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর এবার অস্ট্রেলিয়ায় বাংলাদেশ গেল টেস্ট সিরিজ খেলতে। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে কারও মিলেছে সুখবর, আবার কেউ পেলেন দুঃসংবাদ।
১৬ মিনিট আগে
এই প্রশ্ন উঠার পেছনে মূল কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজে ব্যাটিং। ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরেছে শান্তরা; তাও মাত্র আড়াই দিনেই। অস্ট্রেলিয়া সফরেও ব্যাটিংয়ে দৈন্যদশা ভোগাচ্ছে বাংলাদেশকে। একমাত্র প্রস্তুতি ম্যাচে পুরো তিন দিন খেলতে পারেনি অতিথিরা। দ্বিতীয়
২২ মিনিট আগে
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ যে হচ্ছে না, সেটা এখন বলে দেওয়াই যায়। গতকাল ক্রিকবাজের সংবাদ প্রকাশের পর অনেকটা ধারণা পাওয়া গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা করেছে।
১ ঘণ্টা আগে
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল ডারউইনে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ২২ আগস্ট ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে হাজির হন দুই দলের অধিনায়ক। সেখানেই বাংলাদেশের বর্তমান দল নিয়ে নিজের অভিমত প্রকাশ করেন কামিন্স।
১ ঘণ্টা আগে