
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ছন্দে ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করলেও এবার নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। দলের হয়ে একটি করে গোল করেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও লিপি আক্তার।
থাইল্যান্ডের ননথাবুরি হলে আজ শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ৫ মিনিটেই গোল করার দারুণ সুযোগ পেয়েছিল। মাতসুশিমা সুমাইয়ার বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়েও জালে জড়াতে পারেননি অধিনায়ক সাবিনা খাতুন।
সেই আক্ষেপ দ্রুতই ঘুচিয়ে দেন সাবিনা। ১৩ মিনিটে কৃষ্ণার পাসে বল পেয়ে নেপালি গোলরক্ষককে কাটিয়ে বক্সের বাইরে থেকে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন তিনি।
পাঁচ মিনিট পর ব্যবধান ২-০ করেন কৃষ্ণা। এক ডিফেন্ডারের দুই পায়ের মাঝ দিয়ে বল কাটিয়ে নিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন এই ফরোয়ার্ড।
নেপাল গোলরক্ষক পরিবর্তন করেও বাংলাদেশের গোলের জোয়ার ঠেকাতে পারেনি। ৩৩ মিনিটে সুমাইয়ার অ্যাসিস্টে বক্সের ভেতর জায়গা করে নিয়ে নিখুঁত শটে গোল করেন লিপি আক্তার।
তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট। ২১ জানুয়ারি লিগ পর্বে চতুর্থ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে চিন্তা ছিল হামজা চৌধুরীকে নিয়ে। চোটের কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে এবার হামজাকে নিয়ে দুশ্চিন্তা কমল বাংলাদেশের।
৯ মিনিট আগে
সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন স্বাগতিকেদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধে স্থগিত হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ—এমন কথা শোনা যাচ্ছিল গত দুদিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হলো। পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
লম্বা সময় ধরেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। সাবেক অধিনায়ক কবে দেশে ফিরবেন, সে বিষয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে দেশে ফেরার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী তারকা অলরাউন্ডার। জানালেন, শিগগির দেশে ফিরবেন তিনি।
৩ ঘণ্টা আগে