
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চার দিনে তিন টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে পাকিস্তান সিরিজে বিশ্বকাপ দলে থাকা একাধিক তারকা ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। তবে বিশ্বকাপের প্রাথমিক সদস্যের দলে থাকা নাথান এলিস, টিম ডেভিড, জশ হ্যাজলউড, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স—এই পাঁচ তারকা ক্রিকেটার খেলছেন না পাকিস্তান সিরিজে। চোট থেকে এখনো তাঁরা পুরোপুরি সেরে ওঠেননি। পাশাপাশি তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারও রয়েছে।
পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, জশ ইংলিসের মতো তারকারা আছেন। কদিন আগে শেষ হওয়া অ্যাশেজে তাঁরা (হেড-গ্রিন-ইংলিস) খেলেছেন। লাহোরে হেডের খন্ডকালীন স্পিন ও পেস বোলিং অলরাউন্ডার কার্যকরী হয়ে উঠতে পারেন। শন অ্যাবট, মাহলি বিয়ার্ডম্যান, বেন ডাওয়ারশুইস, জ্যাক এডওয়ার্ডস, মিচেল ওয়েন, জশ ফিলিপ, মাট রেনশ এসেছেন কাভার হিসেবে। যাঁদের মধ্যে বিয়ার্ডম্যান, এডওয়ার্ডসের আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি।
গত বছরের ১৪ ডিসেম্বর শুরু হওয়া বিগ ব্যাশ শেষ হবে ২৫ জানুয়ারি। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এখন তাই বিগ ব্যাশ নিয়ে ব্যস্ত। সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির টুর্নামেন্ট শেষে ক্রিকেটাররা যোগ দেবেন পাকিস্তান সিরিজের দলে।
পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৯ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে মুখোমুখি হবে পাকিস্তান-নেদারল্যান্ডস।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জাভিয়ের বার্লেট, মাহলি বিয়ার্ডম্যান, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, মিচ ওয়েন, জশ ফিলিপ্পে, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে চিন্তা ছিল হামজা চৌধুরীকে নিয়ে। চোটের কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে এবার হামজাকে নিয়ে দুশ্চিন্তা কমল বাংলাদেশের।
৮ মিনিট আগে
সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন স্বাগতিকেদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধে স্থগিত হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ—এমন কথা শোনা যাচ্ছিল গত দুদিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হলো। পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
লম্বা সময় ধরেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। সাবেক অধিনায়ক কবে দেশে ফিরবেন, সে বিষয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে দেশে ফেরার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী তারকা অলরাউন্ডার। জানালেন, শিগগির দেশে ফিরবেন তিনি।
২ ঘণ্টা আগে