
পরপর তিনটি আইসিসি ইভেন্টে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। সবশেষ তাদের সাফল্য ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয় এবং ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ। দলটির এমন ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে গত মাসে পাকিস্তানের কড়া সমালোচনা করেছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপপর্বে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণই করেছিল পাকিস্তান। বাবর-রিজওয়ানদের পর গাভাস্কার বলেছিলেন, ‘এই পাকিস্তান ভারতের ‘বি’ দলকেও হারাতে পারবে না।’ গাভাস্কারের সেই কথার জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ও পাকিস্তানের টেস্ট দলের সাবেক কোচ জেসন গিলেস্পি। তার কাছে গাভাস্কারের এ কথাকে ‘ফালতু’ মনে হয়েছে। গত বছর প্রায় ৬ মাস পাকিস্তানের দলের দায়িত্বে থাকা এই কোচ দেশটিতে অনেক প্রতিভা দেখেছেন।
গাভাস্কারের মন্তব্যকে উড়িয়ে দিয়ে পাকপ্যাশন পডকাস্টকে গিলেস্পি বলেছেন, ‘আমি এই কথাবার্তা বিশ্বাস করি না। গাভাস্কারের কিছু মন্তব্য দেখেছি, যেখানে তিনি বলেছেন যে ভারতের বি দল বা সি দলও পাকিস্তানের শীর্ষ দলকে হারাতে পারে। এটা ফালতু কথা। একদমই ফালতু।’
গিলেস্পির মতে, পাকিস্তান যেকোনো দলকে হারাতে পারে। সাবেক অস্ট্রেলিয়ান পেসার বলেন, ‘যদি পাকিস্তান সঠিক খেলোয়াড়দের নির্বাচন করে, তাদের ওপর আস্থা রাখে এবং নিজেদের দক্ষতা গড়ে তোলার সুযোগ দেয়, তাহলে তারা যেকোনো দলকে হারাতে সক্ষম। এতে আমার কোনো সন্দেহ নেই।’
পাকিস্তান দল কীভাবে সাফল্য পেতে পারে সে পরামর্শও দিলেন গিলেস্পি, ‘প্রশ্নটা হলো সেরা প্রতিভাকে বাছাই করা এবং তাদের পাশে থাকার ধৈর্য ধরার। আমার মতে, পাকিস্তান ক্রিকেটে অনেক অস্থিরতা আছে। পিসিবি যদি সত্যিই পরিবর্তন চায় এবং ভালো পারফর্ম করতে চায়, তাহলে তাদের সঠিক মানুষদের দায়িত্ব দিতে হবে, সঠিক খেলোয়াড়দের দলে নিতে হবে, সঠিক নির্বাচক প্যানেল গঠন করতে হবে এবং তাদের ওপর আস্থা রাখতে হবে। তাদের সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে যেন তারা তাদের কাজটা ঠিকমতো করতে পারে।’
গত বছরের এপ্রিলে পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব নেন গিলেস্পি। এরপর পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে ডিসেম্বরেই দায়িত্ব ছাড়েন। সাদা বলে পাকিস্তানের কোচের দায়িত্বে থাকা গ্যারি কারস্টেন দায়িত্ব ছাড়েন গত বছর অক্টোবরে। গিলেস্পি বলেন, ‘কোচদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি কোনো কোচকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে তাকে সত্যিকারের কিছু গড়ে তোলার সুযোগ দিতে হবে। না হলে ফলাফল আগের মতোই থেকে যাবে।’

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল ডারউইনে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ২২ আগস্ট ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে হাজির হন দুই দলের অধিনায়ক। সেখানেই বাংলাদেশের বর্তমান দল নিয়ে নিজের অভিমত প্রকাশ করেন কামিন্স।
৪ মিনিট আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরুর এক দিন আগেই উন্মোচন করা হলো ট্রফি। ক্রিকেট অস্ট্রেলিয়া লেখা টেবিলের ওপর বসানো কাঠের ফ্রেমের দিকে তাকিয়ে আছেন দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্যাট কামিন্স। একে অপরের দিকে তাকিয়ে হেসেছেনও তাঁরা। তবে আগামীকাল থেকে ডারউইনে শুরু হতে যাওয়া টেস্টে দুজনেই বনে যাবেন
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এক নজরে টিভিতে দেখে নিন কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলবেন দেখে নাজমুল হোসেন শান্তর মনে কাজ করছে বাড়তি রোমাঞ্চ। আজ যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তাঁর কণ্ঠে ফুটে উঠেছে উচ্ছ্বাস। দুই যুগে সময় অনেক বদলেছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
৩ ঘণ্টা আগে