গোয়ালিয়র থেকে দিল্লি—ভেন্যু বদলালেও ভারত সফরে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যানসের ছবিটা একই। টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং-বোলিং কোনোটাতেই জ্বলে উঠতে পারছে না নাজমুল হোসেন শান্তর দল। শান্তর কাছেও ব্যাপারটা ভালো মনে হচ্ছে না।
প্রথম টি-টোয়েন্টি থেকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের উন্নতি কেবল ৮ রানের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে ২২২ রান তাড়া করতে ব্যর্থ বাংলাদেশ আটকে গেছে ৯ উইকেটে ১৩৫ রানে। যেখানে জয়ের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম ওভারে আর্শদীপ সিংকে পিটিয়ে ১৪ রান নেন পারভেজ হোসেন ইমন। ৪ ওভার শেষে স্কোর ছিল ১ উইকেটে ৩৮ রান। সেখান থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। অথচ প্রথম ইনিংসে রিংকু সিং ও নীতিশ কুমার রেড্ডি বাংলাদেশের বোলারদের ‘কাউন্টার অ্যাটাক’ করেছেন। ৮৬ রানে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বললেন, ‘একই ভুলগুলো আবার করলাম। যেটা দল হিসেবে ভালো ব্যাপার না।’
টস জিতে গতকাল বোলিংয়ের সিদ্ধান্ত নেন শান্ত। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে পাওয়ারপ্লেতে (প্রথম ৬ ওভারে) ভারতের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪৫ রান। পরবর্তীতে বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে সাইক্লোন বইয়ে গেছে। তানজিম হাসান সাকিব (৫০) ও রিশাদ হোসেন (৫৫) রান খরচে ‘ফিফটি’ ছুঁয়েছেন। আশানুরূপ বোলিংটা করেছেন শুধু তাসকিন আহমেদ। ৪ ওভারে ১৬ রানে নেন ২ উইকেট। টস জিতে ফিল্ডিং নেওয়া কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘বোলিংয়ের সিদ্ধান্তটা ভালো ছিল। প্রথম ৬-৭ ওভার ভালো বোলিং করেছি। তবে পরবর্তীতে পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।২-৩ উইকেট নেওয়া উচিত ছিল শুরুতে ধাক্কা দেওয়ার পর। কিন্তু আমরা তাদের উইকেট নিতে পারিনি।’
গোয়ালিয়রের সিন্ধিয়া মাধবরাও স্টেডিয়ামে রোববার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। তবে সেই সুযোগটাও শান্তরা কাজে লাগাতে পেরেছিলেন কই! ১৯.৫ ওভারে ১২৭ রানেই শেষ বাংলাদেশ। দিল্লিতে গত রাতে মাহমুদউল্লাহ রিয়াদ ৩৯ বলে ৪১ রান না করলে বাংলাদেশ ১০০ রানের বেশি ব্যবধানে হারতে পারত। টি-টোয়েন্টি সিরিজে শান্তর ব্যাটে এসেছে ৩৮ রান। দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও সিরিজ বাঁচানোর ম্যাচে গত রাতে ইনিংস বড় করতে পারেননি। বাজে ব্যাটিংয়ের দায় স্বীকার করে শান্ত বলেন, ‘ব্যাটার হিসেবে দায় আমাদের নিতে হবে। উইকেটে বেশিক্ষণ থাকতে হবে।’

পাঁচবারের চ্যাম্পিয়ন বলেই কি ব্রাজিলকে নিয়ে সবার এত আগ্রহ নাকি অন্য কিছু? হিউস্টনে ব্রাজিল-জাপান ম্যাচের আগে ব্রাজিলের সংবাদ সম্মেলন হয়ে পড়েছিল জনাকীর্ণ। ব্রাজিলিয়ানরা তো বটেই, এমনকি কোচ কার্লো আনচেলত্তি এবং ডিফেন্ডার মার্কিনিওসের সংবাদ সম্মেলনে জাপানিরাও ভিড় করেছিলেন। শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের অভি
১ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসে গত রাতে দক্ষিণ আফ্রিকা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠে গেছে কানাডা। আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শুরু হবে ব্রাজিল-জাপান শেষ ষোলোর ম্যাচ। মাঝরাতে মুখোমুখি হচ্ছে জার্মানি-প্
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত দূরে লিটন দাস। মাংসপেশির চোটে ভুগতে থাকা এই উইকেটরক্ষক ব্যাটারকে ছাড়া বাংলাদেশ এরই মধ্যে চতুর্থ ম্যাচ খেলছে। তবে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খানের আশা শিগগিরই বাংলাদেশের জার্সিতে ফিরছেন লিটন।
২ ঘণ্টা আগে
২০০২ সালে পঞ্চমবার বিশ্বকাপ জয়ের পর আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র শিরোপা জেতেনি ব্রাজিল। দুই যুগ ধরে হেক্সা মিশনের লক্ষ্যে ছুটতে থাকা ব্রাজিল বারবার নকআউট পর্বে এসেই মুখ থুবড়ে পড়ছে। আর এমনিতেও দলটি বারবার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। তাতে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বি
৩ ঘণ্টা আগে