হার্দিক পান্ডিয়ার আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসের হয়েই। মাঝে দুই মৌসুম গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন তিনি। ২০২৪ আইপিএল শুরু হতে যখন বাকি আর কয়েক মাস, তখন আবারও পুরোনো ফ্র্যাঞ্চাইজি মুম্বাইয়ে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে।
ক্রিকইনফো জানতে পেরেছে, পান্ডিয়া গুজরাট টাইটানস ছাড়তে যাচ্ছেন এবং মুম্বাই ইন্ডিয়ানসে ফিরছেন। হার্দিকের বেতন হিসেবে মুম্বাইকে ১৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা) দিতে যাচ্ছে গুজরাট। সঙ্গে ট্রান্সফার ফি তো থাকছেই। তবে সেই অঙ্কটা জানা যায়নি। ট্রান্সফার ফির ৫০ শতাংশ পেতে পারেন পান্ডিয়া। যদি এমনটা হয়, তাহলে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে কেনাবেচা হবে এটি। যদিও কোনো ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
হার্দিককে নিতে মুম্বাইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের আর্থিক অবস্থা। সর্বশেষ ২০২৩ আইপিএলের মেগা নিলাম শেষে তাদের কাছে রয়েছে ৫ লাখ রুপি (৬ লাখ ৬১ হাজার টাকা)। নিলামের আগে সব ফ্র্যাঞ্চাইজিই পাবে আরও ৫ কোটি রুপি (৬ কোটি ৬১ লাখ টাকা)। তাতে মুম্বাইকে বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে। আগামীকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা হচ্ছে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সর্বশেষ সময়।
২০১৫ থেকে ২০২৩-৮ বছরের আইপিএল ক্যারিয়ারে ১২৩ ম্যাচ খেলেছেন পান্ডিয়া। ৩০.৩৮ গড় ও ১৪৫.৮৬ স্ট্রাইক রেটে করেছেন ২৩০৯ রান। বোলিংয়ে ৮.৮০ ইকোনমিতে নিয়েছেন ৫৩ উইকেট। মুম্বাই ইন্ডিয়ানসে ২০১৫ থেকে ২০২১—এই ছয় বছরে মুম্বাইয়ের হয়ে জিতেছেন চারটি আইপিএল শিরোপা। ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০—চার আইপিএলে মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। এরপর ২০২২ সালে নবাগত গুজরাট টাইটানসের অধিনায়ক হয়েই শিরোপা জিতেছেন পান্ডিয়া। গুজরাটে প্রথম মৌসুমেই ব্যাটিংয়ে ৪৪.২৭ গড়ে ৪৮৭ রান ও বোলিংয়ে ৭.২৮ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফাইনালে হয়েছেন ম্যান অব দ্য ফাইনাল। সব মিলিয়ে পাঁচটি আইপিএল শিরোপা জিতেছেন পান্ডিয়া।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে