
কানপুর টেস্টে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে আসা রবিউল ইসলাম রবি ওরফে টাইগার রবি নামে বাংলাদেশি সমর্থককে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। তিনি মূলত চিকিৎসা ভিসা নিয়ে চেন্নাইয়ে এসেছিলেন। তবে চেন্নাইয়ে কোনো চিকিৎসা না নিয়েই কানপুরে এসে বাংলাদেশ বনাম ভারতের দ্বিতীয় টেস্ট দেখতে স্টেডিয়ামে আসেন। স্টেডিয়ামের ভেতর অনুমোদনহীন ব্র্যান্ড প্রচারের অভিযোগ তুলেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, কানপুর পুলিশ রবিকে হেফাজতে নিয়ে দিল্লি হয়ে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছে। তাঁর শাস্তি হিসাবে ভিসা বাতিল করে পাঁচ বছরের নিষেধাজ্ঞাও দিতে পারে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সূত্র জানায়, রবিকে বর্তমানে কানপুর পুলিশের মাধ্যমে দিল্লি পুলিশের কাছে হস্তান্তরের কাজ চলছে। আগামীকাল সকাল ১১টায় দিল্লি পুলিশ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই সমর্থককে ঢাকাগামী এক ফ্লাইটে তুলে দেওয়া হবে।
সূত্র থেকে আরও জানা যায়, বাংলাদেশি সমর্থক রবি কলকাতায় চিকিৎসা সেবা গ্রহণ করবেন বলে ভিসার আবেদন করেন। কিন্তু ভিসা পাওয়ার পর গত ১৮ সেপ্টেম্বর তিনি চেন্নাইয়ে আসেন। সেখানে ভারতের নিয়ম বহির্ভূতভাবে তাঁর নিজস্ব স্পনসর প্রোমোটের সঙ্গে বাংলাদেশ দলকে সমর্থন করেন। গ্যালারিতে তাঁর আচরণ নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয় প্রশাসন। গতকাল ম্যাচের প্রথম দিন এই বাংলাদেশি সমর্থক মিডিয়া স্ট্যান্ড লাগোয়া গ্যালারির দ্বিতীয় তলায় ভারতীয় সমর্থকদের পক্ষ থেকে মারধরের অভিযোগ এনে মাটিয়ে লুটিয়ে পড়েন। পুলিশ তাঁকে সেখান থেকে হাসপাতালে পাঠায়। এই হামলার খবরে কানপুর পুলিশ বিভাগ নড়েচড়ে বসে। রবির ভারতে আসার কারণ নিয়ে তারা তদন্ত শুরু করে। বাংলাদেশি সমর্থককে যে মারধরের অভিযোগ শোনা গেছে, স্টেডিয়ামে স্থাপিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কানপুর পুলিশ তার সত্যতা পায়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, রবি মিডিয়া গেট দিয়ে বেরিয়ে হঠাৎই পথে বসে পড়েন। পরক্ষণেই শুয়ে পড়েন। তাঁর এমন কান্ড থেকে আশপাশের পুলিশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরা এগিয়ে এসে কী হয়েছে কারণ জানতে চাইলে তিনি প্রথম দিকে তাকে ভারতীয় দর্শক কর্তৃক মারধরের অভিযোগ করেন।
আরও খবর পড়ুন:

ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
৮ মিনিট আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৩৯ মিনিট আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১৩ ঘণ্টা আগে