বাংলাদেশ ক্রিকেট

বাংলাদেশকে টপকে সুপার সিক্সে জিম্বাবুয়ে
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে থাইল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে এই জয়ের পরও সুপার সিক্সে ওঠা হলো না বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩ রানের জয় পেলেও নেট রানরেটের হিসাব-নিকাশে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে দলকে।

আইসিসির শাস্তি পেলেন ইবাদত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের পেসার ইবাদত হোসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির প্রথম স্তরের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এই পেসার।

এবার বাংলাদেশকে উল্টো বিপদে ফেলেছে দক্ষিণ আফ্রিকা
হাসান মাহমুদ বোল্ড করার পর দুই হাত ওপরে তুলেছিলেন। কিন্তু মুহূর্তেই সেই উদযাপন থেমে গেল। কারণ, আম্পায়ার দিয়েছেন নো বলের ইশারা। বেঁচে যাওয়ার পর সেখান থেকে আরও ৩০ রান যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে ১৫৭ রানের লিড নিয়ে থেমেছে প্রোটিয়ারা।

লিটনের বিশ্ব রেকর্ড
যেখানেই উইকেট, সেখানেই লিটন দাস—ব্যাপারটা যেন এমনই। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিবার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ক্যাচ ধরার পাশাপাশি স্টাম্পিংও করেছেন তিনি। প্রোটিয়াদের ৯ উইকেটের মধ্যে আটটিতেই তাঁর অবদান রয়েছে। দুর্দান্ত উইকেটকিপিংয়ে বিশ্ব রেকর্ডটা লিটন নিজের করে নিয়েছেন। ভেঙেছেন ৪৭ বছ












