রীতি মেনে টেস্ট ম্যাচের আগের দিন আজ কানপুরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তরই আসার কথা ৷ এলেন সাকিব আল হাসান৷ হঠাৎ তাঁর আসার কারণ জানা গেল দ্রুতই। আন্তর্জাতিক ক্রিকেটের দুই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। দেশের মাঠে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টই হবে সাকিবের শেষ টেস্ট ম্যাচ।
কানপুরে আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত। সেই টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘যেটা মনে হয়েছে, সামনের হোম সিরিজ আমার শেষ সিরিজ হবে৷ এভাবে ফারুক ভাই (বিসিবি সভাপতি) ও নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে ৷ মিরপুর টেস্ট (অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) হবে আমার শেষ টেস্ট ৷ বিশেষ করে টেস্টে। বোর্ড চেষ্টা করছে এটা কীভাবে সুন্দর করে আয়োজন করতে পারে। দেশে যাতে নিরাপদে খেলতে পারি ৷ দেশ থেকে যেন নিরাপদে বেরও হতে পারি।’
টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি থেকেও নিজেকে সরিয়ে নিলেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার বলেন, ‘এখন নিজেকে টি-টোয়েন্টির জন্যও দেখছি না ৷ সে হিসেবে মনে করতে পারেন এ দুই সংস্করণে (টেস্ট ও টি-টোয়েন্টি) নিজের শেষ দেখছি।’
২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত সাকিব খেলেছেন ৭০ টেস্ট। ৩৮.৩৩ গড়ে করেছেন ৪৬০০ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে করেছেন ৫ সেঞ্চুরি ও ৩১ ফিফটি। সবশেষ টেস্টে সেঞ্চুরি পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে কলম্বোর পি সারা ওভালে। সেই ম্যাচটা ছিল বাংলাদেশের ১০০তম টেস্ট।
গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে সেই বিস্ফোরক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পাকিস্তানে হতে যাওয়া ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই হয়তো তাঁর এই সংস্করণেও শেষ হবে ৷ টেস্ট ও টি-টোয়েন্টিকে আজ কানপুরে বিদায় বলার পর এসেছে সেই পুরোনো কথা। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি সেটাই আশা করি। আর হয়তো ৯টা ওয়ানডে।’

ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
৯ মিনিট আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৪০ মিনিট আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১৩ ঘণ্টা আগে