
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর সুসংবাদের পাশাপাশি দুঃসংবাদও পেয়েছেন নাহিদ রানা। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়েছেন। এই সুসংবাদের কয়েক ঘণ্টা পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে শাস্তি পেয়েছেন রানা।
আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে রানার শাস্তির কথা নিশ্চিত করেছে। আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গ করায় তাঁকে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি রানার নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এটি তাঁর দ্বিতীয় অপরাধ হওয়ায় এখন ডিমেরিট পয়েন্ট হলো দুই।মাঠের আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও গাজী সোহেল এবং তৃতীয় আম্পায়ার আহসান রাজা ও চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান রানার বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি প্রকাশ ভাট শাস্তি দিয়েছেন। রানা দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.৫ নম্বর অনুচ্ছেদ ভঙ্গেরও অভিযোগ উঠেছে রানার বিরুদ্ধে। এই অনুচ্ছেদটি এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গির সঙ্গে সম্পর্কিত, যা কোনো ব্যাটার আউট হওয়ার পর তাঁকে অপমান করে উত্তেজিত করে তোলার শাস্তি।
ঘটনাটি ঘটেছে মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে। অজি অধিনায়ক জশ ইংলিসকে আউট করে আক্রমণাত্মক ভঙ্গিতে তাঁর দিকে তেড়ে যান রানা। বাংলাদেশের গতিতারকা আপত্তিকর ভাষা ব্যবহার করেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগে মেহেদী হাসান মিরাজসহ অন্যান্যরা সামলেছেন। এক নম্বর ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হিসেবে খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং ১ বা ২ ডিমেরিট পয়েন্ট দেওয়া যেতে পারে।
মিরপুরে গতকাল প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে বাংলাদেশ। মিরাজের দলের সামনে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। আগামীকাল মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ১৪ জুন হবে তৃতীয় ওয়ানডে। এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিন টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

আবারও সেই জুন মাস, আবারও বিশ্বমঞ্চে মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াই। তবে এবার দৃশ্যপট ভিন্ন। ঠিক ১৬ বছর আগে ২০১০ বিশ্বকাপে জোহানেসবার্গের সকার সিটিতে সিফিউই শাবালালার সেই চোখ ধাঁধানো গোলের পর রাফায়েল মার্কেসের সমতায় ফেরার গল্প আজও ফুটবলপ্রেমীদের স্মৃতির পাতায় অমলিন।
১ ঘণ্টা আগে
২৮৫ রানের লক্ষ্য দিয়ে ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে আঘাত হানেন তাসকিন আহমেদ। ম্যাট শর্টকে বোল্ড করেন ঢাকা এক্সপ্রেস। আজও ইনিংসের শুরুতে অজিদের ভোগাচ্ছেন এই পেসার। তাঁর এবং মোস্তাফিজের বোলিং তাণ্ডবে শুরুতেই বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক জশ ইংলিস। স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আগে ব্যাট করবে তাঁর দল।
৩ ঘণ্টা আগে
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে বিশ্বকাপের আমেজ যেন খুব কমই পাওয়া গেল। যে শহরে হচ্ছে ফুটবল বিশ্বকাপের মতো এত বড় ফুটবল উৎসব, সারা বিশ্ব থেকে আগত হাজারো অতিথিকে স্বাগত জানাতে শুধু এক-দুইটা ব্যানার, ব্যাকড্রপ চোখে পড়ল। এর মধ্যে একটাতে দেখা যাচ্ছে, স্ট্যাচু অব লিবার্টির পায়ে বল! তাতে বড় করে লেখা...
৫ ঘণ্টা আগে