
বল লিটন দাসের হাতে পৌঁছাতেই উচ্ছ্বাস উইকেটরক্ষক লিটন দাসের। নাহিদ রানা-লিটনসহ উদযাপনে ব্যস্ত পুরো বাংলাদেশ দল। সে সময় ক্যামেরার লেন্স ঘুরে গেল রানা-জশ ইংলিসের দিকে। দুজনের মধ্যে কথা-কাটাকাটি হওয়ার অবস্থা হলেও অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ অন্যান্যরা তা হতে দেননি।
মিরপুরে আজ চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে। অজিদের ইনিংসের পাওয়ার প্লে শেষ হতেই ইংলিসকে ফেরান রানা। ১১তম ওভারের প্রথম বলে রানার ঘণ্টায় ১৪৭.৯ কিলোমিটার গতির ডেলিভারি কাট করতে যান অজি অধিনায়ক জশ ইংলিস। প্রতিপক্ষ অধিনায়কের ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় লিটনের হাতে। ইংলিসের সঙ্গে রানার ঝগড়া লাগার মতো যখন অবস্থা, তখন অধিনায়ক মিরাজসহ আরও অনেকেই এগিয়ে আসেন। ফলে ঝগড়া দীর্ঘস্থায়ী হয়নি।
তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে ২ রানে ২ উইকেট পড়ার পর বেশ সাবধানী ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে ৫৩ বলে ৪৯ রানের জুটি গড়েন ইংলিস-কুপার কনোলি। থিতু হয়ে যাওয়া জুটি ভেঙেই রানার এমন উদযাপন দেখা গেছে।
ইংলিসের বিদায়ের পর আরও একটি বড় জুটি গড়তে অবদান রাখেন কনোলি। চতুর্থ উইকেটে ৫৫ বলে ৪৪ রানের জুটি গড়েন অ্যালেক্স ক্যারি-কনোলি। কনোলিকে (৩৫) বোল্ড করে জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ৪ উইকেটে ১২৭ রান করেছে অস্ট্রেলিয়া। ক্যারি ও গ্রিন ৪৭ ও ১৪ রানে ব্যাটিং করছেন।
এর আগে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস। তিনি একই সঙ্গে দলটির উইকেটরক্ষকও। আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেটে করে ২৮৪ রান। ইনিংস সর্বোচ্চ ৮৬ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংসও। ৭০ বলের ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা মেরেছেন।
ফিফটি করেছেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তও। তামিমের ব্যাট থেকে এসেছে ৫৪ রান। শান্ত করেছেন ৬৭ রান। অজি পেসার নাথান এলিস ১০ ওভারে ৩৮ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন তিনি।

যুক্তরাজ্য সফরের দুঃস্মৃতি কি এত সহজে ভুলতে পারবে ভারত? আয়ারল্যান্ডে দুটি ও ইংল্যান্ডের মাটিতে চারটি টি-টোয়েন্টি হেরেছিল শ্রেয়াশ আইয়ারের দল। সেই দুঃস্মৃতি পুরোপুরি ভুলতে না পারলেও জিম্বাবুয়ের সফরে নিজেদের স্বভাবজাত পারফরম্যান্সে ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার উপলক্ষ্য পেল ভারত।
১২ ঘণ্টা আগে
এক ম্যাচ পর সুযোগ পেয়ে গল টাইটানসের আস্থার প্রতিদান দিতে বর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গতকাল ক্যান্ডির বিপক্ষে ৫ বলে ৫ রান করেন তিনি। ওয়ানডে অধিনায়কের হতাশাজনক পারফরম্যান্স আজ মাটি চাপা দিয়েছেন তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহানরা।
১৩ ঘণ্টা আগে
চোটের কারণে ছিটকে গেছেন নাহিদ রানা। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন মুশফিক হাসান। প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন এই পেসার। এ ছাড়া দলে ফেরানো হয়েছে জাকের আলী অনিককে।
১৫ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধরনের সংকটে পড়েছে ভারত। দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট পাওয়ায় সাদা পোশাকের সিরিজকে কেন্দ্র করে চিন্তায় পড়ে গেছেন নির্বাচকেরা। বাধ্য হয়েই পরিবর্তন আনতে হচ্ছে নির্বাচকদের।
১৬ ঘণ্টা আগে