
তৃতীয় ওভারের দ্বিতীয় বলটা তাসকিন আহমেদ ওভার স্টেপিং করায় আম্পায়ার নো বলের সিগনাল দিলেন। সেই সুবাদে ইনিংসের প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে। তাসকিনের সুবাদে প্রথম রানের দেখা পাওয়া অজিরা ২ ওভার শেষেই হারিয়ে বসে ৩ উইকেট। তখন স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে পারেনি তারা।
নিজেদের ওয়ানডে ইতিহাসে এর আগে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি অস্ট্রেলিয়া। এর আগে একবার ৫ রানে ৩ উইকেট হারিয়েছিল দলটি। এবার অস্ট্রেলিয়াকে তেতো স্বাদই দিল বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে ২৮৫ রানের লক্ষ্য দিয়ে ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে আঘাত হানেন তাসকিন। ম্যাট শর্টকে বোল্ড করেছিলেন ঢাকা এক্সপ্রেস। আজও ইনিংসের প্রথম ওভারেই অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হানেন এই পেসার। দ্বিতীয় ওভারে এসে অস্ট্রেলিয়াকে কাঁপিয়েছেন মোস্তাফিজুর রহমান। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ফেরেন শর্ট, কুপার কনোলি ও ম্যাট রেনশো।
তাসকিনের করা প্রথম ওভারের চতুর্থ ডেলিভারিটা না খেলে ছেড়ে দেন শর্ট। কিন্তু তাঁকে অবাক করে দিয়ে বল গিয়ে স্টাম্পে আঘাত হানে। ৪ বল মোকাবেলা করা শর্ট কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন। উইকেট এবং মেডেনে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন তাসকিন। পরের ওভারে বোলিংয়ে এসে অস্ট্রেলিয়াকে আরও বেশি ভুগিয়েছেন মোস্তাফিজ। তাঁর করা ওভার থেকে ২ উইকেট হারায় সফরকারীরা।
মোস্তাফিজের করা প্রথম বলেই আউট হন কনোলি। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন এই ওপেনার। সে ওভারের শেষ বলে ফের অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হানেন মোস্তাফিজ। এ যাত্রায় রেনশোকে লিটনের গ্লাভস বন্দী করেন কাটার মাস্টার। ৫ বলে কোনো রান না করেই ফেরেন রেনশো। শুরুতেই ৩ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বেশ চাপেই রেখেছে মেহেদী হাসান মিরাজের দল।

বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে পূর্বনির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এখন শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
১ মিনিট আগে
নানা বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ২৩তম ফুটবল বিশ্বকাপ। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ৪৮ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট চলবে প্রায় ছয় সপ্তাহ, যার ফাইনাল হবে আগামী
২৫ মিনিট আগে
আবারও সেই জুন মাস, আবারও বিশ্বমঞ্চে মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াই। তবে এবার দৃশ্যপট ভিন্ন। ঠিক ১৬ বছর আগে ২০১০ বিশ্বকাপে জোহানেসবার্গের সকার সিটিতে সিফিউই শাবালালার সেই চোখ ধাঁধানো গোলের পর রাফায়েল মার্কেসের সমতায় ফেরার গল্প আজও ফুটবলপ্রেমীদের স্মৃতির পাতায় অমলিন।
২ ঘণ্টা আগে
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক জশ ইংলিস। স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আগে ব্যাট করবে তাঁর দল।
৩ ঘণ্টা আগে