
ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং যেন নাহিদ রানার কাছে কিছুই না। কখনো কখনো ১৫০ ছাড়িয়ে যান রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল নিজের প্রথম ম্যাচে কাঁপিয়ে দিয়েছেন রানা। দুর্দান্ত পারফরম্যান্সের পর লম্বা লাফ দিলেন বাংলাদেশের গতিতারকা।
মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চোখে চোখ রেখে কথা বলেছেন রানা। ১০ ওভারে ৪১ রানে নিয়েছেন ৪ উইকেট। গতির পাশাপাশি বাউন্সারেও সফরকারীদের পরাস্ত করেছেন তিনি। প্রথম ওয়ানডের পর আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন রানা। তাঁর রেটিং পয়েন্ট ৫৩৫।
রানার মতো র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমেরও। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন শান্ত। তাঁর রেটিং পয়েন্ট ৫৭৩। ৫৫০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ৩৩ নম্বরে তামিম। তিনি এগিয়েছেন সাত ধাপ। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে শান্ত ও তামিম ৬৭ ও ৫৪ রান করেছেন।
৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। দুই ও তিনে অবস্থান করা বিরাট কোহলি ও ইবরাহিম জাদরানের রেটিং পয়েন্ট ৭৯১ ও ৭৫৬। প্রথম সাত নম্বর পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এক ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।
৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। বোলারদের র্যাঙ্কিংয়ে কেবল শীর্ষস্থান ও আট নম্বর স্থান অপরিবর্তিত রয়েছে। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে মেহেদী হাসান মিরাজ। সেরা দশে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। চার ধাপ এগিয়ে তিনি ৯ নম্বরে উঠে এসেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৬০৪। দুই ও তিনে থাকা আবরার আহমেদ ও জফরা আর্চারের রেটিং পয়েন্ট ৬৭৫ ও ৬৪৯। আবরার এগিয়েছেন দুই ধাপ। আর্চার এক ধাপ পিছিয়েছেন।
এদিকে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খুইয়েছেন জো রুট। দুই ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৮৫১। ৮৬৯ ও ৮৫৩ রেটিং পয়েন্ট নিয়ে এক ও দুইয়ে হ্যারি ব্রুক ও ট্রাভিস হেড। দুজনেই এক ধাপ করে এগিয়েছেন। লর্ডসে কদিন আগে শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ ও ৫৬ রান করেছেন রুট ও ব্রুক। সেই টেস্ট ইংল্যান্ড জেতে ১১৫ রানে।
পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন রানা। এই দুই সিরিজেই আটটি করে উইকেট পেয়েছেন তিনি। দুই দলের বিপক্ষেই তাঁর ফাইফারের কীর্তি রয়েছে।১২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৪.৯০ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট।
বাংলাদেশের সামনে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। আগামীকাল মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ১৪ জুন হবে তৃতীয় ওয়ানডে। এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিন টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

২০২৬ ফুটবল বিশ্বকাপ আগামীকাল শুরু হলেও ব্রাজিল হেক্সা অভিযানে নামবে একটু পর। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউইয়র্কের নিউজার্সিতে শুরু হবে ব্রাজিল-মরক্কো ম্যাচ। বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী প্রধান রেফারির দায়িত্বে থাকছেন স্লাভকো ভিনচিচ। যিনি এক সময় মাদক-কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
মাঠের লড়াইয়ে এতটুকুও ছাড় দিতে রাজি নয় মরক্কো। আমরাবাতের কণ্ঠে ঝরে পড়ল সেই আত্মবিশ্বাসের সুর, ‘ব্রাজিলকে সম্মান জানিয়েই বলছি, আমরা কাউকেই ভয় পাই না। তারা ফেবারিট হতে পারে, তবে আমরাও দারুণ ফর্মে আছি। আত্মবিশ্বাস থাকলেও আমাদের মাঝে কোনো অহংকার নেই, বিনম্রতা আছে। আমরা লড়াই করতে মুখিয়ে আছি।’
২ ঘণ্টা আগে
ফেব্রুয়ারি-মার্চ থেকে যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়েছে, তখন থেকেই অনিশ্চয়তা শুরু হয়েছিল ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরান ফুটবল দল বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্রের মাঠেই। তবে শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে ইরান।
৩ ঘণ্টা আগে
২০২৬ সাল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কাটছে স্বপ্নের মতো। দুই ওয়ানডে সিরিজ জয়ের পর জিতেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও। যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় এক সময় বাংলাদেশের কাছে ছিল কঠিন এক কাজ, তাদেরকে গত মাসে দুইবারের মতো ধবলধোলাই করেছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসির মাসসেরার তালিকায়
৩ ঘণ্টা আগে