
জয়ের সম্ভাবনা জাগিয়েও ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে জাকের আলী অনিক-তানজিদ হাসান তামিমদের এখন খেলতে হবে বাঁচা-মরার ম্যাচ। দুবাইয়ে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়ে গেছে অলিখিত সেমিফাইনাল। ভারতের কাছে হারের পর সামাজিক মাধ্যমে এক পোস্টে বাংলাদেশকে ধুয়ে দিয়েছেন রুবেল হোসেন।
নিয়মিত অধিনাক লিটন দাস চোটে পড়ায় খেলতে পারেননি। তিনিসহ বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। এই চার ক্রিকেটারের পরিবর্তে ভারত ম্যাচের একাদশে এসেছেন পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। এই ম্যাচের একাদশ নির্বাচন নিয়েই মূলত প্রশ্ন তুলেছেন। ভারতের কাছে ৪১ রানে হারের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের এই পেসার বলেন, ‘আজকের (ভারত ম্যাচ) একাদশ দেখে খুশি হতে পারলাম না। দল নির্বাচনে হয়তো যুক্তি আছে। কিন্তু আমার মনে হচ্ছে আরেকটু ভালো সমন্বয় করা যেত।’
লিটন না থাকায় গত রাতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন জাকের আলী অনিক। ভারতের বিপক্ষে কেন চার পরিবর্তন আনা হয়েছেন, ম্যাচ শেষে সেই ব্যাখ্যায় জাকের বলেন, ‘একাদশে বাকি তিন পরিবর্তন দলের সমন্বয়, বিশ্রাম—সব মিলিয়েই করা হয়েছে। দলের ভালোর কথা চিন্তা করেই এত পরিবর্তন করা।’ ২৪ ঘণ্টা না পেরোতেই দুবাইয়ে আজ বাংলাদেশ খেলতে নামবে বাঁচা-মরার ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে লিটনকে পাওয়া যাবে কি না, সেটা নিশ্চিত করে বলতে পারেননি জাকের। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, এবারের এশিয়া কাপে জাকের সহঅধিনায়ক হিসেবে খেলছেন।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে কী করতে হবে বাংলাদেশকে, সেই পরামর্শ দিয়েছেন রুবেল। ৩৫ বছর বয়সী বাংলাদেশি এই পেসার আজ ফেসবুকে লিখেছেন, ‘পাকিস্তানের চার-পাঁচজন বাঁহাতি ব্যাটার নামতে পারে আজও। তাই চাই সঠিক সেরা একাদশের সমন্বয়। আমার একাদশে মেহেদী হাসান ও নুরুল হাসান সোহানকে দেখতে চাই। দল নির্বাচন যেমনই হোক, দিন শেষে শুধু একটাই কথা—বাংলাদেশকে জিততে হবে ইনশা আল্লাহ। চলো বাংলাদেশ।’ পোস্টের শেষে বাংলাদেশের পতাকার ইমোজি জুড়ে দিয়েছেন রুবেল।
২০১৮ এশিয়া কাপে অলিখিত সেমিফাইনালে বাংলাদেশ খেলেছিল পাকিস্তানের বিপক্ষে। আবুধাবিতে সেবার ওয়ানডে সংস্করণে হওয়া ম্যাচটিতে ৩৭ রানে জিতে বাংলাদেশ উঠেছিল ফাইনালে। সেবার ম্যাচটি হয়েছিল ২৬ সেপ্টেম্বর। সাত বছর পর সেই মরুর বুকে একই রকম পরিস্থিতিতে ২৫ সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ২০২৫ এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল।
আরও খবর পড়ুন:

চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের খেলার কারণে এক সপ্তাহ বিরতি ছিল ইউরোপিয়ান লিগগুলোতে। বিরতি শেষে আজ মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগাসহ অন্যান্য লিগগুলো। প্রিমিয়ার লিগে মাঠে নামবে আর্সনাল, চেলসি, ম্যানচেস্টার সিটির মতো শীর্ষ ক্লাবগুলো। অন্যদিকে লা লিগায় খেলতে নামবে বার্সেলোন
৪ মিনিট আগে
মেহেদী হাসান মিরাজের করা রানআউটের পর মেজাজ ধরে রাখতে পারেননি সালমান আলী আগা। রাগের মাথায় মাঠেই গ্লাভস-হেলমেট ছুড়ে মারেন পাকিস্তানি ব্যাটার। এ জন্য এবার শাস্তি পেতে হলো তাঁকে।
১ ঘণ্টা আগে
দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। তবে সফরকারীদের জয় ছাপিয়ে রানআউট বিতর্কে আলোচনার কেন্দ্রবিন্দুতে মেহেদী হাসান মিরাজ। সালমান আলী আগাকে রানআউট করে বেশ তোপের মুখেই পড়েছেন বাংলাদেশ অধিনায়ক। আলোচিত ইস্যুতে মিরাজকে গলির ক্রিকেট বয়ের সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট
২ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম সরিয়ে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ায় ব্লেসিং মুজারাবানির ওপর বেশ ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেরিতে পিএসএল থেকে নাম প্রত্যাহার করায় জিম্বাবুয়ের পেসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পিসিবি–এমনটাই
৩ ঘণ্টা আগে