
মেহেদী হাসান মিরাজের করা রানআউটের পর মেজাজ ধরে রাখতে পারেননি সালমান আলী আগা। রাগের মাথায় গ্লাভস-হেলমেট ছুড়ে মারেন পাকিস্তানি ব্যাটার। এ জন্য এবার শাস্তি পেতে হলো তাঁকে।
গ্লাভস-হেলমেট ছুড়ে মারার ঘটনায় সালমানকে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এই ব্যাটারের নামের পাশে। গত দুই বছরের মধ্যে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেলেন সালমান।
আলোচিত ম্যাচটিতে ১২৮ রানের জয় তুলে নিয়েছে পাকিস্তান। সফরকারীদের ইনিংসের ৩৯ তম ওভারটি করতে আসেন মিরাজ। সে ওভারের চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে সোজা ব্যাটে খেলেন মোহাম্মদ রিজওয়ান। কিছুটা দৌড়ে পা দিয়ে বল থামান মিরাজ। পাশেই থাকা সালমান বল তুলে মিরাজকে দেওয়ার চেষ্টা করলেও আগেই বল তুলে স্টাম্প ভাঙেন বাংলাদেশ অধিনায়ক। এরপর তাঁর আবেদনে সাড়া দিয়ে সালমানকে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার।
যেটা মেনে নিতে পারেননি সালমান; মাঠেই অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার আগেই মাঠেই হেলমেট এবং গ্লাভস ছুড়ে মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে লিটন দাসের সঙ্গে তর্কও হয় তাঁর। পরিস্থিতি শান্ত করেন রিজওয়ান। তবে সহজে রাগ থামেনি সালমানের। মাঠ ছেড়ে বাউন্ডারি সীমানা পার হওয়ার পর আরও একদফা হেলমেট এবং গ্লাভস ছুড়ে মারেন এই ব্যাটার।
এই ঘটনাকে কেন্দ্র করে সালমানের ওপর ‘অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্ট’ অভিযোগ আনেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। এই অভিযোগ মেনে নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

রজত পাতিদার আউট কি নট আউট—এই আলোচনা চলছে গত ২৪ ঘণ্টা ধরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের ফলও হয়ে গেছে। কিন্তু পাতিদারের আউট নিয়ে বিতর্ক থামছেই না। অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞের দৃষ্টিতেই বেঙ্গালুরু অধিনায়ক নট আউট।
৩৯ মিনিট আগে
বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি-ফর্টিস এফসি ম্যাচটা হয়ে থাকল মামুনুলময়। কারণ, আজই যে মামুনুল ইসলাম তাঁর পেশাদার ক্যারিয়ারের শেষ ফুটবল ম্যাচ খেলতে নেমেছেন। বিদায়বেলায় তাঁকে সম্মাননা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২ ঘণ্টা আগে
দেখতে দেখতে শেষভাগে চলে এসেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি হয়ে গেছে। আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। তবে শেষ টি-টোয়েন্টির দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
ছেলেদের ক্রিকেটে যেমনই হোক, মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা আশানুরূপ নয়। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজই খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবু পাকিস্তানকে টপকে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কারা আছে আগের অবস্থানেই।
৩ ঘণ্টা আগে