
গত নির্বাচনে সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আখতার চারটি আসনে বিএনপিকে হারিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। আজ শুক্রবার শহরের তুফান কনভেনশন সেন্টারে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সাবেক সচিব ড. শেখ আব্দুর রশিদের পরিকল্পনায় খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ২৫টি আসন পেয়েছে জামায়াত। আর সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার ইসলামী ছাত্রী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী হিসেবে ওই পরিকল্পনা বাস্তবায়ন করে জেলার চারটি আসনে বিএনপিকে হারিয়ে দিয়েছেন।’

তিনি বলেন, ‘অনেক ডিসি প্রত্যাহার হলেও সাতক্ষীরার ডিসি এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই ডিসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নইলে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।’ এ ছাড়া সাবেক সচিব ড. আব্দুর রশিদকে সাতক্ষীরায় অবাঞ্ছিত ঘোষণা করা উচিত বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপি নেতা ড. মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।

নোয়াখালী সুবর্ণচরে আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পাংখার বাজারে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, সকাল ৯টার সময় সোহেলের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদক সেবনের দায়ে চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার সবুজপাড়া, জিরুইন ও শশীদল এলাকায় পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে রাতভর নির্যাতনের পর হত্যা করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে। নিহত রাকিব (২২) উপজেলার শিমুলিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ অর্থ পাচারের অভিযোগে করা দুদকের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই অনুমতি দেন।
১ ঘণ্টা আগে