
ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই নিয়মিত অধিনায়ক লিটন দাসকে নিয়ে শুরু হয় দুশ্চিন্তা। পাঁজরের চোটে পড়া লিটনের জন্য অপেক্ষা করা হলেও তাঁকে ছাড়া ভারতের বিপক্ষে নামতে হয়েছে বাংলাদেশকে। তাঁর অনুপস্থিতিতে প্রতিবেশীদের বিপক্ষে অধিনায়কত্ব করতে হয়েছে জাকের আলী অনিককে।
ম্যাচে খেলেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করেছেন জাকের আলী অনিক। বিষয়টি এশিয়া কাপে আসার আগ থেকেই জানতেন বলে জানিয়েছেন জাকের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের বলেছেন, ‘লিটনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করার চিন্তাভাবনা ছিল। এমন কিছু হলে (লিটনের অনুপস্থিতি) দেশে থেকেই বলা হয়েছিল যে দরকার পড়লে আমাকে (অধিনায়কত্ব) দায়িত্ব নিতে হবে। গণমাধ্যমে হয়তো বলা হয়নি কিন্তু আগে থেকেই আমাকে এটা জানানো হয়েছিল।’
২৪ ঘণ্টা না যেতেই পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে আজ খেলতে নামতে হবে বাংলাদেশকে। অলিখিত সেমিফাইনালে লিটনকে পাওয়া যাবে কি না, সেটা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি জাকের। দুবাইয়ে গত রাতে ভারত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘তিনি পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যেই আছেন। কালকের (পাকিস্তান) ম্যাচ পর্যন্ত অপেক্ষা করা হবে। অবশ্যই শেষ মুহূর্ত পর্যন্ত দেখব।’
লিটনের কারণে গত রাতে ভারতের বিপক্ষে একাদশে বাধ্যতামূলক পরিবর্তন আনতে হয়েছে বাংলাদেশকে। শুধু লিটনই নন, তাঁর পাশাপাশি বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। এই চার ক্রিকেটারের পরিবর্তে ভারত ম্যাচের একাদশে এসেছেন পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। কেন একাদশে এত পরিবর্তন, সেটার ব্যাখ্যায় জাকের বলেন, ‘একাদশে বাকি তিন পরিবর্তন দলের সমন্বয়, বিশ্রাম সব মিলিয়েই করা হয়েছে। দলের ভালোর কথা চিন্তা করেই এত পরিবর্তন করা।’
ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ গত রাতে ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায়। ৪১ রানের জয়ে ভারত উঠে গেল ফাইনালে। আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে জয়ী দল ফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে খেলবে। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে হবে ফাইনাল।

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
২ মিনিট আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
২ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
২ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৬ ঘণ্টা আগে