
ভারতের কাছে হেরে এখন ফাইনালে ওঠার পথ বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেল। ২৪ ঘণ্টা না যেতেই দুবাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। অলিখিত সেমিফাইনালে নামার আগে দলের কোথায় কোথায় উন্নতি করতে হবে, সেটা খুঁজে বের করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক।
দুবাইয়ে গত রাতে ভারতের বিপক্ষে একটা সময় জয়ের পথেই ছিল বাংলাদেশ। ১৬৯ রানের লক্ষ্যে নামা জাকেরের নেতৃত্বাধীন বাংলাদেশের স্কোর ৯ ওভার শেষে ছিল ২ উইকেটে ৫৭ রান। ওভারপ্রতি ১০-এর ওপর যখন রান তুলতে হবে, সেই মুহূর্তে অক্ষর প্যাটেলকে ছক্কা মেরে দলের ওপর থেকে চাপ কিছুটা কমিয়েছেন সাইফ হাসান। পরের বলে সিঙ্গেল নিয়ে তাওহিদ হৃদয়কে স্ট্রাইক দিয়েছেন। কিন্তু দশম ওভারের চতুর্থ বলে অক্ষরকে তুলে মারতে গিয়ে হৃদয় ধরা পড়েছেন লং অনে অভিষেক শর্মার হাতে। একই রকম ঘটনার পুনরাবৃত্তি হয়েছে পরের ওভারেও। সাইফের কাছ থেকে স্ট্রাইক পাওয়ার পর শামীম হোসেন পাটোয়ারী বোল্ড হয়েছেন বরুণ চক্রবর্তীর বলে।
শুধু হৃদয়, শামীমই নন, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেনরাও চার-ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন। জাকেরের মতে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে হবে। দুবাইয়ে গত রাতে ভারত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ২৭ বছর বয়সী বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘খালি ছক্কা মারলেই হবে না। ম্যাচ যেভাবে এগোচ্ছে, সেভাবে খেলতে হবে। শুধু ছক্কা মারার চিন্তা করলে তো হবে না। রানও বের করতে হবে। সেটা নিয়ে কাজ করছি।’
সাইফ হাসানের যেন কই মাছের প্রাণ। ভারত ম্যাচ শেষে এটা বললে মোটেও ভুল হবে না। ৪০,৬৫,৬৬, ৬৭ চারবার জীবন পেয়েছেন তিনি। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে রেখে খেলেছেন। ৫১ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬৯ রান করেছেন সাইফ। টানা দুই ম্যাচে ফিফটি করা এই ওপেনারের প্রশংসায় পঞ্চমুখ জাকের। সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘সে খুবই ভালো ব্যাটিং করছেন। এত দিন পরে এসে যেভাবে আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করছে, সেটা দলের জন্যই ভালো। অন্যরাও অনুপ্রাণিত হবে। সামনের ম্যাচেও সে ভালো করবে ইনশা আল্লাহ।’
যে অভিষেক তাণ্ডব চালিয়েছেন, তাঁর ইনিংস থেমে যেতে পারত ৭ রানেই। তৃতীয় ওভারের তৃতীয় বলে তানজিম হাসান সাকিবের বলে খোঁচা লাগান অভিষেক। তবে এজ হওয়া বল বাঁ দিকে ঝাঁপিয়েও তালুবন্দী করতে পারেননি জাকের। জীবন পাওয়া অভিষেক আউট হয়েছেন ৭৫ রান করে। অভিষেকের ক্যাচ মিস প্রসঙ্গে জাকের বলে, ‘আসলে আন্তর্জাতিক ক্রিকেটে এমন ক্যাচ ধরা উচিত। সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে বলটা পড়ে গেছে।’
১৬৯ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ গত রাতে ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায়। ৪১ রানের জয়ে ভারত উঠে গেল ফাইনালে। আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে জয়ী দল ফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে খেলবে। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে হবে ফাইনাল।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩৮ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে