
ভারতকে হারানো যেন এই মুহূর্তে সবচেয়ে কঠিন কাজ। দাপুটে ক্রিকেট খেলে এবারের এশিয়া কাপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। তবে একটা রেকর্ডের দিকে তাকালে সূর্যকুমার, শুবমান গিল, অভিষেক শর্মারা লজ্জায় মুখ লুকোতে চাইবেন।
বাজে রেকর্ডে ভারতের নাম উঠেছে গতকাল দুবাইয়ে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে। ম্যাচটি সূর্যকুমার-অভিষেকরা ৪১ রানে জিতেছে ঠিকই। কিন্ত এই ম্যাচে ভারত পাঁচটি ক্যাচ মিস করেছে, যার মধ্যে সাইফ হাসান চারবার জীবন পেয়েছেন। ব্যক্তিগত ৪০ রানের সময় তাঁর (সাইফ) বিপক্ষে কট অ্যান্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন অক্ষর প্যাটেল। পরবর্তীতে ৬৫, ৬৬, ৬৭—এই তিনবার সাইফের ক্যাচ ছেড়েছেন শিবম দুবে, সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। শেষ ওভারে নাসুম আহমেদের ক্যাচ ছেড়েছেন কুলদীপ যাদব।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ক্যাচ ছেড়ে দেওয়া ভারতের ২০২৫ এশিয়া কাপে সব মিলিয়ে ১২ ক্যাচ ড্রপ করেছে। এবারের এশিয়া কাপে সর্বোচ্চ ক্যাচ মিসের রেকর্ড এখন ভারতের। দুইয়ে থাকা হংকং টুর্নামেন্টে ক্যাচ মিস করেছে ১১টি। এই তালিকায় তিন ও চারে থাকা বাংলাদেশ ও শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপে ছেড়েছে ৮ ও ৬ ক্যাচ। অথচ যে পাকিস্তানের ফিল্ডিং নিয়ে সামাজিক মাধ্যমে এত রসিকতা চলে, তারা এই বিব্রতকর রেকর্ডে একটু পেছন দিকেই থাকছে। ২০২৫ এশিয়া কাপে তারা ছেড়েছে তিন ক্যাচ।
সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষেও ভারতের বাজে ফিল্ডিং লক্ষ করা গেছে। ২১ সেপ্টেম্বর ফিফটি করা পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান দুবার জীবন পেয়েছিলেন। দুটি ক্যাচই ছেড়েছিলেন অভিষেক শর্মা। সেদিন ক্যাচ মিস করেছিলেন কুলদীপ যাদব ও শুবমান গিল। দুবাইয়ে গত রাতে চারবার জীবন পাওয়া সাইফ আউট হয়েছেন ৬৯ রান করে। ৫১ বলের ইনিংসে ৩টি চার ও ৫টি ছক্কা মেরেছেন। বাংলাদেশের এই ওপেনার ২০ সেপ্টেম্বর লঙ্কানদের বিপক্ষেও করেছিলেন ফিফটি।
অভিষেক শর্মা গত রাতে বাংলাদেশের বিপক্ষে একটি ক্যাচ মিস করলেও দুটি ক্যাচ ধরেছেন। ৩৭ বলে ৬টি চার ও ৫ ছক্কায় ৭৫ রানের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি দুই ক্যাচ ধরে ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন। ভারতের একগাদা ক্যাচ মিসের বিপরীতে দারুণ ফিল্ডিং করেছেন সূর্যকুমার। ১৩তম ওভারের তৃতীয় বলে বরুণ চক্রবর্তীকে অফে ঠেলে সিঙ্গেল নিতে যান সাইফ। এক্সট্রা কাভার এলাকা থেকে দৌড়ে এসে সরাসরি থ্রোতে স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙেছেন সূর্যকুমার। তাতে রানআউট হয়ে যান জাকের (৪)।
ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর নিজের রানআউটকেই দায়ী করেছেন জাকের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আজ শেষ পর্যন্ত যদি থাকতে পারতাম। হয়তো রানআউটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ফিনিশিং কীভাবে ভালো করা যায়, দলকে জেতানো যায়, সেটাই তো আমাদের কাজ।’ ভারত ৪১ রানে জিতে উঠে গেছে ফাইনালে। দুবাইয়ে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত সেমিফাইনাল। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
২০২৫ এশিয়া কাপে ক্যাচ মিস
মিস দল
১২ ভারত
১১ হংকং
৮ বাংলাদেশ
৬ শ্রীলঙ্কা
৪ আফগানিস্তান
৪ ওমান
৩ পাকিস্তান
২ আরব আমিরাত
*২৪ সেপ্টেম্বর পর্যন্ত

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে