
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
সৌদি থেকে দেশে ফিরতে গত রাতেই বিমানে চড়েছিলেন মুশফিক। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি দিয়ে সবাইকে তা জানিয়ে দিয়েছিলেন তিনি। আজ সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন। লাগেজ নিয়ে তিনি যখন বের হচ্ছিলেন, তখন তাঁর চোখে মুখে দেখা গেছে দুশ্চিন্তার ছাপ। যে অনিশ্চয়তার মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন, সেটা তাঁর চেহারাতেই স্পষ্ট।
সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার দেশে ফিরতেন মুশফিক। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে তা সম্ভব হয়নি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শনিবার তিনি পোস্ট দিয়েছিলেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে উমরাহ হজের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ্, আমার হজ (উমরাহ) শেষ করেছি এবং আজ দুবাই হয়ে (এমিরেটস এয়ারলাইন্সে) বাংলাদেশে ফেরার কথা ছিল। আমরা আজ সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওয়ানা হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের কারণে সমস্ত ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র মহান আল্লাহই জানেন আমরা অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে কখন এবং কীভাবে ঢাকা পৌঁছাতে পারব।’
মুশফিকের এই পোস্টের পর তাঁকে নিয়ে শুরু হয় দুশ্চিন্তা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিয়মিত যোগাযোগ করছিলেন মুশফিকের সঙ্গে। আজকের পত্রিকাকে এ ব্যাপারে মুশফিকও গতকাল রাতে নিশ্চিত করেছিলেন। যাঁরা তাঁর খোঁজ রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশের অভিজ্ঞ এই ব্যাটার। আজ তিনি সৌদি থেকে দেশে ফিরতে আশ্বস্ত হয়েছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
৪ ঘণ্টা আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
৫ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
৬ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৯ ঘণ্টা আগে