
সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
সৌদি থেকে বাংলাদেশে ফেরার বিমানে মুশফিক উঠেছেন গত রাতেই। বিমানে ওঠার পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নিরাপদে বিমানে উঠেছি। ইনশা আল্লাহ ঢাকায় সকালে পা রাখব। যাঁরা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন ও আমার জন্য দোয়া করেছেন, তাঁদের জন্য অসংখ্য কৃতজ্ঞ। আল্লাহ যেন আমাদের সবাইকে নিরাপদে বাড়ি নিয়ে যান।’
মুশফিককে নিয়ে দুশ্চিন্তা করতে না করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমি পরিপূর্ণভাবে এটি ওয়াকিবহাল এবং পরিপূর্ণভাবে আমি নিজেই ব্যক্তিগতভাবে এটা পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথা হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আশা করছি যে আজকের রাতের একটি ফিরতি ফ্লাইটে মুশফিকুর রহিম আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে।’ আমিনুল যা বলেছিলেন, সেই কথা অনুযায়ী মুশফিক ফিরছেন দেশে। সৌদি থেকে দেশে ফেরার ব্যাপারে আমিনুলের সঙ্গে কথা হয়েছিল বলে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন মুশফিক।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের তুমুল যুদ্ধ চলছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে পাল্টা আক্রমণ করছে ইরানও। দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্টে হামলা করে ইরান। এতে ইংল্যান্ড লায়নসের ২৫ জনের বহর আটকা পড়েছে দুবাইয়ে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসা জিম্বাবুয়ে দলও দেশে ফিরতে পারছে না।

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
৫ ঘণ্টা আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
৭ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
৭ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
১১ ঘণ্টা আগে