
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও গার্মেন্টসশ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জের রবিনটেক্স গার্মেন্টসের গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
৯ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। এ মামলায় গত বুধবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয় শ্রমিক নেতা সেলিম মাহমুদসহ ১৯ জনকে।
শ্রমিকদের মুক্তি জানিয়ে সমাবেশ করে বাসদ। দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, ‘বারবার শ্রমিকেরা নিপীড়িত হয়েছে, লাঞ্ছিত ও অপমানিত হয়েছে। আর এই বারবার বৈষম্যের শিকার হওয়ার ফলে কিন্তু শ্রমিকেরা বারবার আন্দোলনে নেমেছে। এবারও বৈষম্যবিরোধী আন্দোলন সফল হতো না যদি লাখ লাখ শ্রমিক রাজপথে না নামত। রূপগঞ্জ ও নারায়ণগঞ্জে এই আওয়ামী দানবীয় শক্তির বিরুদ্ধে কারা সেদিন রাজপথে নেমেছিল? সেদিন শুধু শ্রমিকেরাই রাস্তায় দাঁড়িয়ে ছিল।’
রাজেকুজ্জামান বলেন, ‘বাংলাদেশের সমস্ত আইনের উৎস হচ্ছে ব্রিটিশ আইন। সেই ব্রিটিশ আইনে ছিল, রাত্রি বেলায় কাউকে গ্রেপ্তার করা যাবে না। কাউকে গ্রেপ্তার করার আগে সুনির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা থাকতে হবে এবং রাতের বেলায় নয় দিনে তাকে গ্রেপ্তার করতে হবে। সেলিম মাহমুদের স্ত্রী এখানে আছেন, সেদিন আইনরক্ষাকারী বাহিনী আইনভঙ্গকারী বাহিনীতে পরিণত হলো। সেদিন তারা রাতের বেলা গিয়ে বাড়ির দরজা ভাঙার চেষ্টা করল। বাড়ির সমস্ত আসবাব তছনছ করল। আর এটা করার অধিকার তো কোনো আইনেই নাই।’
রতন বলেন, সেলিম মাহমুদের যদি কোনো অপরাধ থাকত, তাঁকে আপনারা গ্রেপ্তার করতে পারতেন। কিন্তু তাঁর স্ত্রী ও সন্তানের সামনে লাঞ্ছনা করলেন, এটা তো আপনারা করতে পারেন না। আর স্ত্রী সন্তান ও পরিবারের সদস্যদের কোনোভাবেই তো হয়রানি করতে পারেন না। এটা মানবাধিকারের কোনো ঘোষণার সঙ্গেই সংগতিপূর্ণ নয়। ফলে আজকে আপনারা মানবাধিকার ভঙ্গকারী বাহিনীতে পরিণত হয়েছেন।
বাসদের সহকারী সাধারণ সম্পাদক বলেন, ‘এত বড় অভ্যুত্থানের পরেও অভ্যুত্থানের বিজয়ী শক্তি যে জনগণ, সেই শক্তির ওপরে আবার নতুন করে যারা দানবীয় আক্রমণ চালিয়ে যায়, তারা অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না। তারা অভ্যুত্থানকারী জনগণের স্বার্থ রক্ষা করে না। তারা মালিকদের স্বার্থ রক্ষা করে ও লুটপাটকারীদের স্বার্থ রক্ষা করে।
উল্লেখ্য, ৯ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হন অন্তত ৪০ জন। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ পৃথক দুটি মামলা করে। উভয় মামলায় সেলিম মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগুন-সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। বস্তিবাসীদের পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করেই উচ্ছেদ করতে হবে।
১৯ ঘণ্টা আগে
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের কাছে চিঠি লিখেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিয়োগ দেওয়া আইনি পরামর্শক প্রতিষ্ঠান ডটি স্ট্রিট চেম্বার। বাংলাদেশে ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের’...
১ দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁদের বিরুদ্ধে জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন।
১ দিন আগে
জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তাঁর ‘পদমর্যাদা মন্ত্রীদের চেয়ে বেশি।’ আজ রোববার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১ দিন আগে