
জুলাই আন্দোলনে প্রত্যেক শহীদ পরিবার ১ কোটি টাকা প্রদানসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরা হয়।
এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, প্রথমত— প্রতিটি শহীদ পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা প্রদান করে আর্থিক সংস্থাপন ব্যবস্থা করে দিতে হবে। দ্বিতীয়ত— শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত— সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের হটস্পটসমূহের আশপাশের চিকিৎসকদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিস্তারিত ডকুমেন্টেশনের উদ্যোগ নিতে হবে।
ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খানের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এসএম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হলেই আবু সাঈদসহ সব শহীদের রক্তের দায় শোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। আজ বৃহস্পতিবার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
১৫ ঘণ্টা আগে
ইমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামি শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই কওমি ঘরানার ইসলামি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ইসলামি দলগুলোর পারস্পরিক সমন্বয়, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও দেশের বর্তমান রাজনৈতিক...
১৬ ঘণ্টা আগে
সংগঠনটির প্রচারিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে। জুমার নামাজের পর অনুষ্ঠিতব্য কফিন মিছিলে অংশ নিতে শিক্ষার্থী, তরুণ সমাজ এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
১৭ ঘণ্টা আগে
রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে অসুস্থ হয়ে পড়েন তিনি।
১৮ ঘণ্টা আগে