নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় শ্রমিক নেতা সেলিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
সেলিম মাহমুদ বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহযোগী সংগঠন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ৯ এপ্রিল রূপগঞ্জের রবিনটেক্স কারখানার পোশাকশ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ৪০ জন।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ পৃথক দুইটি মামলা করে। সেখানে ৬৬ জনকে নামীয় ও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়। উভয় মামলায় সেলিম মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মামলার তদন্তে সেলিম মাহমুদের জড়িত থাকার বিষয়টি উঠে আসায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আজ (বুধবার) বিকেলে সেলিম মাহমুদসহ কারখানার শ্রমিকদের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে বাসদের নেতা-কর্মীরা।

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিক্ষোভকারীরা। কার্যালয়ের বাঁদিকে কিছু লোক জড়ো হয়ে মাইকে বক্তব্য ও স্লোগান দিচ্ছেন। আর ব্যাংকের প্রধান ফটকসহ আশপাশে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
১১ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত ফারুক ইসলাম (৪৫) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখা গ্রামের আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে।
১৯ মিনিট আগে
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে ড্রোনসদৃশ একটি রহস্যময় বস্তু ধরা পড়েছে। অস্বাভাবিক আকৃতির লাল রঙের বস্তুটি ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।
২৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চাঠাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ইউসুফ শেখ ও ছেলে পলাশকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) সকালে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জড়িপ শেখ (৬৫) ওই গ্রা
৩৫ মিনিট আগে