
শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের পরিবেশনা থাকলেও বিশ্বকাপ ফাইনালের বিরতি দীর্ঘ হচ্ছে না। হাফটাইম নিয়ে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় স্পেন ও আর্জেন্টিনার ফাইনালে বিরতির দৈর্ঘ্য সম্পর্কে জানাল ফিফা।
আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। দুই দলের শিরোপার লড়াইয়ের মাঝে ১৭ মিনিটের বিরতির ব্যবস্থা রেখেছে ফিফা। অর্থাৎ, প্রচলিত ১৫ মিনিটের বিরতির তুলনায় ফাইনালের মঞ্চে অতিরিক্ত মাত্র দুই মিনিট বিরতি রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ইতিমধ্যে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ফিফা। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বিরতির ১১ মিনিটজুড়ে থাকবে শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের সংগীত পরিবেশনা। বাকি সময় ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়ার কাজে, পাশাপাশি মাঠে পানি ছিটিয়ে ঘাস সতেজ করার জন্য।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, একাধিক শিল্পীর পরিবেশনার কারণে ফাইনালের বিরতি আধা ঘণ্টারও বেশি দীর্ঘ হতে পারে। তবে ফিফা স্পষ্ট করে জানিয়েছে, ম্যাচের সূচিতে বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। স্বাভাবিকের চেয়ে বিরতি বাড়ছে মাত্র দুই মিনিট।
মাঠে পানি দেওয়ার বিষয়টিও ছিল গুরুত্বপূর্ণ। কারণ, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আগের কয়েকটি ম্যাচে মাঠকে তুলনামূলক শুষ্ক দেখা গেছে। এতে বলের গতি স্বাভাবিকের চেয়ে ধীর ছিল বলে অভিযোগ উঠেছিল। বিশেষ করে ফাইনালের আগে স্পেনের পক্ষ থেকেও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই কারণেই বিরতির একটি অংশ মাঠে পানি ছিটানোর জন্য বরাদ্দ রাখা হয়েছে।
তবে অপরিবর্তিত থাকছে হাইড্রেশন ব্রেক। বিশ্বকাপজুড়ে উচ্চ তাপমাত্রার কারণে চালু থাকা এই বিরতি ফাইনালেও থাকবে। আগের মতোই ম্যাচের দুই অর্ধে একটি করে মোট দুটি হাইড্রেশন ব্রেক দেওয়া হবে।

পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
৮ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
১০ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
১১ ঘণ্টা আগে