
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ‘ভোট গ্রহণে বিশৃঙ্খলার’ অভিযোগ তুলে সেখানকার ভোট স্থগিত করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের বহু কেন্দ্রে অনিয়ম হয়েছে বলে দাবি তাদের।
আজ বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানায় জোটের প্রতিনিধিদল। বৈঠক শেষে জোটের প্রতিনিধিরা সাংবাদিকদের এসব তথ্য জানান।
জামায়াতে ইসলামীর সহকারী জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল জানান, লিখিত আবেদন, শতাধিক ভিডিও ফুটেজ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। কমিশন বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
জোটের পক্ষ থেকে বলা হয়, কুমিল্লা-৮ আসনে ভোট শুরুর কিছুক্ষণ পর থেকে প্রায় ৩০টি কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। এই আসনের প্রার্থী অধ্যক্ষ হেলাল উদ্দিন শফিকুল আলম হেলাল লিখিতভাবে ভোট গ্রহণ স্থগিতের আবেদন করেছেন বলেও জানানো হয়।
শরীয়তপুর-২ আসনের ৩৯টি কেন্দ্রে বিশৃঙ্খলা ও অনিয়ম হয়েছে বলে দাবি তাদের। পটুয়াখালী-১ আসনেও একাধিক কেন্দ্রে এজেন্টদের বাধা দেওয়া ও বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে বলে জোটের প্রতিনিধিরা জানান। তাঁদের দাবি, এসব কেন্দ্রে ভোট গ্রহণ অবাধ ও নিরপেক্ষ পরিবেশে হয়নি।
এ ছাড়া নরসিংদী-৪ (বেলাবো), টাঙ্গাইলের গোপালপুর ও ভুয়াপুর, নোয়াখালী-৬ (হাতিয়া), ঝালকাঠি, বরগুনার পাথরঘাটাসহ বিভিন্ন এলাকায় অনিয়ম ও সহিংসতার অভিযোগ তুলে ধরা হয়। বেলাবো পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে জোরপূর্বক সিল মারার অভিযোগ আনা হয়। টাঙ্গাইলের কয়েকটি কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়ার কথাও বলা হয়।
নোয়াখালীর হাতিয়ায় গতকাল বুধবার রাত থেকে সহিংসতার ঘটনায় এক প্রার্থীর ভাই আহত হয়েছেন বলে দাবি করা হয়। পাশাপাশি এবি পার্টির সভাপতি ও ১১ দলীয় জোটের নেতা মজিবুর রহমান মঞ্জুর গাড়িবহরে হামলার অভিযোগও তুলে ধরা হয়।
জোটের নেতারা বলেন, ‘দেশবাসী একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন অভিযোগগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যাতে চূড়ান্ত ফলাফল নিয়ে কোনো পক্ষ প্রশ্ন তুলতে না পারে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানি সংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানি সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
৩৩ মিনিট আগে
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ...
২ ঘণ্টা আগে
জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দল আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
৪ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে সরকার প্রকারান্তরে গণ-অভ্যুত্থানের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। আজ সোমবার সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
৪ ঘণ্টা আগে