ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ আসনে আলোচিত তিনজন প্রার্থী নিজেদের ভোট দেওয়ার সুযোগ পাবেন না। কারণ, এই তিন প্রার্থী যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা সেসব আসনের ভোটার নন। এই তিন প্রার্থী হলেন—ঢাকা-৮ আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা এবং ঢাকা-১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ।
নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনে লড়ছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এই লড়াইয়ে নিজেকে ভোট দিতে পারবেন না নাসীরুদ্দীন। কারণ, তিনি ঢাকা-১৮ আসনের ভোটার। নাসীরুদ্দীনের নির্বাচনী টিম বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা-৯ আসনের আলোচিত প্রার্থী এনসিপি ছেড়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করা ডা. তাসনিম জারা। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে এই লড়াইয়ে নিজের প্রতীকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা। কারণ, তিনি ঢাকা-১১ আসনের ভোটার বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। এই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা মামুনুল হক। ববি হাজ্জাজ ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ায় তিনি নিজেকে ভোট দিতে পরবেন না।
প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, বাংলাদেশের নাগরিক হিসেবে কেউ চাইলে বিধান মেনে যেকোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে তিনি যেই আসনের ভোটার সেই আসনেই তাঁকে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজপথে নামছে বিরোধী জোট। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ শনিবার বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
৩ ঘণ্টা আগে
নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) তাদের ৯০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। নবঘোষিত কমিটিতে নাঈম আহমাদকে আহ্বায়ক, অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্যসচিব এবং মো. আহছান উল্লাহকে প্রধান সংগঠক করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের...
৬ ঘণ্টা আগে
ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর লোকজন সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
৬ ঘণ্টা আগে