অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ শনিবার রাতে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ১৩ আগস্ট বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অভ্যন্তরীণ ও নবনিয়োগ অধিশাখা) সায়লা ফারজানা। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখেন। পরে অতিরিক্ত সচিব (প্রশাসন) তাঁকে উদ্ধার করে পুলিশি পাহারায় গাড়িতে তুলে দেন।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরও দুই অতিরিক্ত সচিবকে শেখ হাসিনার ‘দালাল’ বলে স্লোগান দেন বঞ্চিতরা।
বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম তাঁর স্বামী। ইতিমধ্যে তার স্বামী মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট প্রথম অফিসে যান গোপালগঞ্জে জন্মগ্রহণকারী বিসিএস ১৭ ব্যাচের এই প্রভাবশালী কর্মকর্তা। সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ে প্রবেশ করেন। প্রথমে তিনি ঊর্ধ্বতন নিয়োগ–১ শাখার কর্মকর্তা আলমগীর কবিরের কক্ষে যান। তাঁকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে প্রবেশ করেন। এ সময় বিগত দিনের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি দল তাঁর কক্ষে প্রবেশ করে তিনি কেন এসেছেন তা জানতে চান। তাকে আটকে রেখে ক্ষোভ ঝারতে থাকেন বঞ্চিতরা।
খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাঁর কক্ষে যান এবং তাঁকে উদ্ধার করে নিজের দপ্তরে নিয়ে যান। বঞ্চিতরা তখন তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে না আসার জন্য হুঁশিয়ারি দেন। পরে তাঁকে পুলিশি পাহারায় গাড়িতে করে সচিবালয়ের বাইরে পাঠানো হয়। এরপর তিনি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাননি।
আরও খবর পড়ুন:

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক। আজ রোববার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আবদুল ওয়ারেছের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি
১ মিনিট আগে
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।
১৩ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং গ্রেপ্তার এক আসামিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
সরকারকে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের আহ্বান জানিয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য (বিএনপি) এ এম মাহবুব উদ্দিন খোকন। আজ রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
২ ঘণ্টা আগে