
বাংলাদেশের কেউ ‘আদিবাসী’ নয় বলে সরকারের দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ২৫টি ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠন। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ‘আদিবাসী’ হিসেবেই সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাধারণ সম্পাদক মনিরা ত্রিপুরা ২৫টি সংগঠনের পক্ষে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন।
সেখানে বলা হয়েছে, ‘গত ১১ আগস্ট (মঙ্গলবার) ঢাকার একটি হোটেলে চিটাগং হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ‘‘বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়; সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই—বাংলাদেশি।’ ওই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী শব্দটি অপ্রাসঙ্গিক।’’’
বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে আদিবাসীদের অস্তিত্ব না থাকার বিষয়ে দুই মন্ত্রীর এমন আপত্তিকর, ইতিহাস ও বাস্তবতাবিবর্জিত বক্তব্যকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি এবং তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। আদিবাসী ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠন স্মরণ করিয়ে দিতে চায় যে, বাংলাদেশ একটি বহুজাতি, বহুভাষা ও বহু সংস্কৃতির জাতিবৈচিত্র্যের দেশ। বৃহত্তর বাঙালি জাতির পাশাপাশি পঞ্চাশের অধিক আদিবাসী জাতিগোষ্ঠী এ দেশের বিভিন্ন অঞ্চলে স্মরণাতীত কাল থেকে স্বকীয় ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য-প্রথা ও জীবনধারা নিয়ে বসবাস করছে।’
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি; তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ ভূমি, ভূখণ্ড ও প্রাকৃতিক সম্পদের অধিকার প্রতিষ্ঠা করা; সাংস্কৃতিক ঐতিহ্য ও জ্ঞান সংরক্ষণ, নিয়ন্ত্রণ, সুরক্ষা ও বিকাশের অধিকার নিশ্চিতকরণ এবং আদিবাসীবিষয়ক ঘোষণাপত্র-২০০৭ বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনগুলো।
বিবৃতিদাতা সংগঠনগুলো হলো বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম, বম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ম্রো স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ খুমী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন, বাংলাদেশ গারো ছাত্রসংগঠন (বাগাছাস), বাংলাদেশ গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ), বাংলাদেশ হাজং ছাত্রসংগঠন (বাহাছাস), বাংলাদেশ মাহাতো আদিবাসী ছাত্রসংগঠন, হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক), বাংলাদেশ গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), খাসিয়া স্টুডেন্ট ইউনিয়ন, হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, আরফি জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার, ইন্ডিজিনাস স্টুডেস্টস ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব ইন্ডিজিনাস স্টুডেন্টস সাস্ট।

ঝালকাঠি ও রাজশাহী জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৪ মিনিট আগে
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মবিষয়ক সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে