
বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না, তা খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত কি না, তা তদন্ত করতে বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী সভায় বলেন, দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে।
অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কি না, তা-ও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কি না তা খতিয়ে দেখতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে। সবার নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সব প্রচেষ্টা অব্যাহত থাকবে। ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না। কোনো প্রকার বাধা এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন:

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। ইসির অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ সচিবালয় এ তালিকা সরবরাহ করেছে বলে ইসি সূত্র জানিয়েছে। তবে এখনো নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১১ মিনিট আগে
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পদোন্নতি সংক্রান্ত গুরুতর অভিযোগ তদন্তের জন্য মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখতে হবে।
১৩ মিনিট আগে
গত জুলাই মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত ও ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৫৭ জন এবং শিশু ৪৮ জন। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১৩৮ জনের, যা মোট নিহতের ৩৩.১৭ শতাংশ। আজ বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশন প্রতিবেদনটি প্রকাশ করে।
৩ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায়’ প্রদর্শিত তথ্যচিত্রে গণ-অভ্যুত্থানের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ও অবদান যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী...
১৩ ঘণ্টা আগে