
ঈদুল ফিতরের আগে রাজধানীতে একের পর এক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা নাশকতার ঘটনা কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
আজ শনিবার ভোরে ঢাকার অন্যতম ব্যস্ততম মার্কেট নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণের পর সকাল ১০টা ২০ মিনিটে নিউ মার্কেটের ৪ নম্বর গেটের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘ঈদের ঠিক আগে একের পর এক রাজধানীর মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। অধিকাংশ আগুন ভোরে ঘটছে। ব্যবসায়ীরা অধিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
এসব অগ্নিকাণ্ড একই সূত্রে গাঁথা নাশকতা কি না, জানতে চাইলে মাইন উদ্দিন বলেন, ‘আমি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে অনুরোধ করব বিষয়টি খতিয়ে দেখার জন্য। কেন একের পর এক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।’
ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে এক স্বেচ্ছাসেবকসহ ফায়ার সার্ভিসের ১২ জন সদস্য আহত হয়েছেন জানিয়ে মহাপরিচালক বলেন, ‘আমাদের মনোযোগ আগুন নিয়ন্ত্রণের দিকে, জানমালের ক্ষতি যাতে না হয় সেদিকে। এক্ষেত্রে ফায়ার ফাইটাররা আহত হয়েছেন।’
তিনি আরো বলেন, ‘কিন্তু উৎসুক জনতার ভিড় আগুন নিয়ন্ত্রণকে ব্যাহত করছে। আমি আহ্বান জানাব, শুধু এখানকার আগুন নয়, যেকোনো অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসুক জনতা ভিড় না করে যদি ফায়ার সার্ভিসকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন, তবে আমাদের কাজ আরও সহজ হবে।’
এর আগে গত ৪ এপ্রিল সকালে বঙ্গবাজারের জনপ্রিয় খুচরা ও পাইকারি কাপড়ের সাতটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ হাজার দোকান পুড়েছে এবং ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির নেতাদের দাবি।
এর ১০ দিনের মাথায় নবাবপুর মার্কেটের একটি গুদামে আগুন লাগে।
আরও পড়ুন:

রাজধানীর ডেমরায় আনুমানিক ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা ও রগকাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তার পরনে ছিল কালো প্যান্ট ও শরীরে ধূসর রঙের শার্ট ছিল...
১১ মিনিট আগে
নিখোঁজের ১৮ মাস পর জানা গেল, পাবনার ঈশ্বরদীর পাকশী রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা অর্ধগলিত কিশোরীর লাশটি ঝিনাইদহের মহেশপুরের নিঝুম খাতুনের (১৭)। নিখোঁজ হওয়ার চার দিন পর, ২০২৫ সালের ১৭ মার্চ ওই লাশ উদ্ধার করেছিল ঈশ্বরদী থানা-পুলিশ। পরিচয় না মেলায় অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছিল তাঁকে..
১৮ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় তিন রাস্তার মোড়ে অভিযানটি চালানো হয়।
২৬ মিনিট আগে
চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ বাড়ছে কৃষকের। অথচ সরকারি হিসাব বলছে, সারের সংকট নেই। এই অবস্থায় সারের সুষম বণ্টন নিশ্চিত, কৃত্রিম সংকট ও অতিরিক্ত সার কেনা ঠেকাতে রাজশাহীর পবা উপজেলায় ‘পবা সার ডটকম’ নামে ডিজিটাল সেবা চালু হয়েছে। এখন এক ক্লিকেই দেখা যাচ্ছে, কোন ডিলারের কাছে কী পরিমাণ সার আছে।
৩৯ মিনিট আগে