
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমে থাকছেন না পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষকদের টানা সর্বাত্মক কর্মবিরতি ও আন্দোলনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকনেতাদের সঙ্গে শিক্ষামন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন মহলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
প্রত্যয় স্কিমে না থাকার বিষয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করা হয়েছে বলে আজকের পত্রিকা’কে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।
আখতারুল ইসলাম বলেন, ‘আমাদের এক নম্বর যে দাবি ছিল প্রত্যয় স্কিম বাতিল, সে বিষয়ে দুই পক্ষই একমত হয়েছি যে আমাদের প্রত্যয়ের বাইরে রাখতে হবে। এ প্রস্তাবটা একটা প্রসিডিউরের মাধ্যমে গিয়ে প্রজ্ঞাপন হবে। এ সিদ্ধান্তের বিষয়ে আজকের বৈঠকে কারও দ্বিমত ছিল না। আশা করছি এর ব্যতিক্রম হবে না।’
চলমান শিক্ষক আন্দোলন প্রসঙ্গে আখতারুল ইসলাম বলেন, ‘এখন তো এমনিতেই বিশ্ববিদ্যালয় বন্ধ, আমাদের অবস্থান কর্মসূচিও নেই। তবে বিশ্ববিদ্যালয়গুলো খোলার আগেই আমাদের এই প্রজ্ঞাপন হয়ে যাবে আশা করছি।’
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলসহ তিন দফা দাবিতে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁদের বাকি দুই দাবি হলো—সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। বৈঠকে শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে উভয় পক্ষের মধ্যে টানা তিন ঘণ্টার মতো যুক্তিতর্ক ও আলোচনা হয়। বাকি দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলেও সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যয় স্কিমে শিক্ষকেরা অন্তর্ভুক্ত থাকবেন না বলে সিদ্ধান্ত হয়েছে, শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন হবে। আর বাকি দাবিগুলোও যুক্তিযুক্ত বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এই দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।’
চলমান সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে প্রজ্ঞাপন হোক, তারপর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।
বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ছাড়াও প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ১৩ জুলাই রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শিক্ষকনেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে তিনি প্রত্যয় স্কিমের বাস্তবায়ন এক বছর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন। এরপর অর্থ মন্ত্রণালয় জানায়, প্রত্যয় স্কিমের বাস্তবায়ন শুরু হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে।
আরও খবর পড়ুন:

ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী প্রতিভা জাগ্রত করতে স্কুল ও কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। নতুন উদ্ভাবন এবং তা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নিতেও মন্ত্রণালয়কে সুপারিশ করে
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে নিয়োগের জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক...
১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট নথি অনুযায়ী, দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট অনুমোদিত ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি পদের বিপরীতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জনবল কর্মরত রয়েছেন। হিসাব অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই সংখ্যা অনুমোদিত পদের প্রায় ২৬ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ, প্রতি ১০০টি অনুমোদিত পদের মধ্যে ২৬টির...
২ ঘণ্টা আগে
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম চলায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত ফ্লাইট চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। এখন পর্যন্ত ১০০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ৪১টি এবং বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে পরিচালিত ৫৯টি ট্রানজিট
২ ঘণ্টা আগে