
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইন আগামী বছরের ২৬ মার্চ চালু হবে। সেদিন থেকে এই রেললাইন দিয়ে ট্রেন পরিচালনা শুরু হবে। যদি তা করা সম্ভব না হয়, তাহলে জুনে চালু করারও লক্ষ্য আছে।
পদ্মা রেল সংযোগ প্রকল্প এলাকা পরিদর্শনে এসে আজ রোববার দুপুরে মাওয়া সার্ভিস এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী। তিনি বলেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার পুরোটা ২০২৪ সালের জুনে শেষ করার লক্ষ্য আছে। এ ছাড়া ঢাকা থেকে মাওয়া অংশের কাজ হয়েছে ৫৫ শতাংশ, মাওয়া থেকে ভাঙ্গা ৭৮ শতাংশ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজ হয়েছে ৪৯ দশমিক ৫০ শতাংশ। ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রকল্পের মূল কাজের ভৌত অগ্রগতি হয়েছে প্রায় ৫৭ দশমিক ৫০ শতাংশ।
এদিকে পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজে দেরি হচ্ছে কেন জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, ‘যেহেতু আমাদের অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু। তাই সেতুর সড়কপথ বেশি অগ্রাধিকার পাবে। তবে জুনে সেতু চালু হওয়ার পরে আগামী জুলাই মাসে আমাদের সেতুতে রেললাইন বসানোর অনুমতি দেবে। টেকনিক্যাল সমস্যার কারণে এত দিন সেতুতে রেললাইন বসানোর অনুমতি পাওয়া যায়নি। তা ছাড়া জুরাইন এলাকায় পরিষেবা স্থানান্তর এবং টিটিপাড়ায় আন্ডারপাস নির্মাণকাজের জন্য সব মিলিয়ে একটু দেরি হয়েছে।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতু বাস্তবায়ন করছে সেতু বিভাগ। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ১৬৯ কিলোমিটার মূল রেলপথ ছাড়াও ৪৬ কিলোমিটার লুপলাইন নির্মাণে কাজ করছে রেলপথ মন্ত্রণালয়, যা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প নামে পরিচিত। পদ্মা মূল সেতুর ঠিকাদার চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) এবং পদ্মা সেতু রেল লিংক প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে আছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) হিসেবে মো. রাশেদ খাঁনকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
১৩ মিনিট আগে
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শ্রমমান উন্নয়ন, শ্রম সংস্কার, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান এবং অভিবাসী শ্রমিকদের অধিকারসহ বিভিন্ন...
৪২ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে দুবাই পুলিশ। তবে তাঁকে কোন আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে, সে সম্পর্কিত চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে...
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক পদে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ পদে থেকে নির্বাচন করার সুযোগ রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগে