যানবাহন পারাপারের জন্য পদ্মা সেতু টোল নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পদ্মা সেতুর জন্য টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপনে পদ্মা বহুমুখী সেতুতে যানবাহন পারাবারের জন্য যে টোলহার নির্ধারণ করা হয়েছে তা হলো মোটরসাইকেলে টোল দিতে হবে ১০০ টাকা, কার-জিপ ৭৫০ টাকা, পিকআপ/লাক্সারি জিপ ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকা, ছোট বাস ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাস ২ হাজার টাকা, বড় বাসে ২ হাজার ৪০০ টাকা, ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২ হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ২ হাজার ৮০০ টাকা, ট্রাক ৩ এক্সেল পর্যন্ত ৫ হাজার ৫০০ টাকা, ট্রেইলারের ৪ এক্সেল ৬ হাজার টাকা।
এর আগে সেতু বিভাগ থেকে পদ্মা সেতুর খসড়া টোল প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমোদনের পর আজ প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করা হলো।
জনস্বার্থে এ আদেশ পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার তারিখ হতে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ‘আগামী জুনের শেষ দিকে পদ্মা সেতু উদ্বোধনের আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা উদ্বোধনের সামারি পাঠাব। তিনি জুন মাসে যেদিন সময় দেবেন সেদিন পদ্মা সেতুর উদ্বোধন করা হবে।’
পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতির প্রতিবেদনের তথ্য বলছে, ৬ দশমিক ১৫ কিলোমিটার মূল সেতুর প্রায় ৯৮ ভাগ কাজ শেষ। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৯৩ দশমিক ৫০ শতাংশ এবং নদীশাসনের কাজ শেষ হয়েছে ৯২ শতাংশ। মূল সেতুর কার্পেটিং কাজ শেষ। এ ছাড়া সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার কাজ পুরোপুরি শেষ হয়েছে।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

ই-পাসপোর্টের জলছাপে বেশ কয়েকটি নতুন ছবি সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ শিরোনামে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি। এ ছাড়া সব ধর্মের প্রতীকও যুক্ত করা হয়েছে।
২৫ মিনিট আগে
‘আমাদের মধ্যে যারা বিভক্তির সুর রচনা করতে চায়, সেই বন্ধুদের বলব—জুলাই কারও একার না, জুলাই চেতনা দিয়ে ব্যবসা করবেন না। যারা জুলাই চেতনা দুর্বৃত্তি করে রাজনৈতিক সংগঠন করেছে, তাদের প্রতি আমার নসিহত হলো—শুধু জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না...
৩১ মিনিট আগে
বৈঠকে বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ অবকাঠামো খাতে টেকসই বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে, যানজট নিরসন, আধুনিক টোল ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো উন্নয়নে এআইআইবির সম্ভাব্য অর্থায়ন নিয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
১ ঘণ্টা আগে
উত্তীর্ণ প্রার্থীরা রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে আসেন। এদের মধ্যে চারজনের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষায় উপস্থিত ব্যক্তিদের চেহারা ভিন্ন হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মৌখিক পরীক্ষা নেওয়ার সময় অংশগ্রহণকারী সকল প্রার্থীর প্রবেশপত্রসহ ছবি তুলে রাখা হয়েছিল...
১ ঘণ্টা আগে