জুন মাস নাকি ডিসেম্বর, পদ্মা সেতু কবে চালু হবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্যে বিভ্রান্তিও সৃষ্টি হয়। তবে প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুর মূল কাজ শেষ হয়েছে প্রায় ৯৮ ভাগ। আর প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ৯৩ শতাংশের বেশি। জুনেই যান চলাচলের জন্য খুলে দিতে সেতুর কাজ চলছে পুরোদমে। চলছে আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতিও। ফলে নির্ধারিত সময়েই স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যাতায়াত বাস্তবে রূপ নেবে বলে আশার সঞ্চার হয়েছে।
ইতিমধ্যে মূল সেতুর ওপরে কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। পুরোপুরি শেষ হয়েছে সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার কাজও। জুনের মধ্যেই সেতুর সব কাজ শেষ করার লক্ষ্যের কথা সরকারকে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। সেতু চালুর আগেই চূড়ান্ত হচ্ছে টোলের হার। পদ্মা সেতুর প্রস্তাবিত টোলের সারসংক্ষেপ অনুমোদনের জন্য পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
নির্ধারিত সময়েই পদ্মা সেতু চালুর কথা পুনর্ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী মাসের শেষ দিকে পদ্মা সেতু উদ্বোধনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে উদ্বোধনের সামারি (সারাংশ) পাঠাব। তিনি জুন মাসের যে দিন সময় দেবেন, সেই দিনই পদ্মা সেতু উদ্বোধন হবে।’
পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন অনুযায়ী, ৬ দশমিক ১৫ কিলোমিটার মূল সেতুর প্রায় ৯৮ ভাগ কাজ শেষ। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৯৩ দশমিক ৫০ শতাংশ। নদী শাসনের কাজ শেষ হয়েছে ৯২ শতাংশ। সেতুর দুই পাশে প্রস্তুত টোল প্লাজাও। যদিও টোল আদায়ের সরঞ্জাম বসানোর কাজ বাকি।
এদিকে পদ্মা সেতুর টোল আদায় ও সেতুর রক্ষণাবেক্ষণে পাঁচ বছরের জন্য ঠিকাদার নিয়োগ দিয়েছে সেতু বিভাগ। এই কাজ পেয়েছে কোরিয়া এক্সপ্রেস করপোরেশন (কেইসি) ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)। পাঁচ বছরে তাদের দিতে হবে ৬৯৩ কোটি টাকা।
সেতু বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে সেতুর ভায়াডাক্টে কার্পেটিংয়ের কাজ, সেতুর সড়কে সাইন মার্কিং, রোডমার্কিং ও সাইড সিগন্যালের কাজ বাকি আছে। সেতুতে যুক্ত গ্যাস পাইপলাইন ও ৪০০ কেভি বিদ্যুৎ লাইনের কাজও শেষ হয়নি। বাকি আছে মূল সেতুতে আলোকসজ্জার জন্য বসানো ল্যাম্পপোস্টে বিদ্যুতের তার লাগানোর কাজও।
এসব কাজ কবে নাগাদ শেষ হতে পারে জানতে চাইলে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারকে ইতিমধ্যে আমরা জানিয়েছি আগামী জুন মাসের মধ্যেই পদ্মা সেতুর সব কাজ শেষ করতে পারব। মে মাসের মধ্যেই কার্পেটিংয়ের বাকি কাজ শেষ হয়ে যাবে। বিদেশ থেকে যেসব মালামাল আসতে বাকি আছে, সেগুলো দ্রুত আনতে বিকল্প হিসেবে আকাশপথ ব্যবহারের কথা ভাবা হচ্ছে।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
সেতু উদ্বোধনের আগেই টোল আদায়ের যাবতীয় কাজ শেষ হবে উল্লেখ করে সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন বলেন, ‘৩০ জুনের মধ্যে সেতু খুলে দেওয়ার চেষ্টা চলছে।’
২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেতুর কাজ কয়েক বছর এগোয়নি। ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর থেমে থাকা এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করে। ২০১৩ সালের ৪ মে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন শেখ হাসিনা। এর পর থেকেই চলছে সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞ।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫