
আগামী জুনের মধ্যে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রায় হয়ে গেছে। জুনের মধ্যে উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতুর কাজ হয়েছে। এ সেতুর জন্য কারও কাছ থেকে এক টাকাও ঋণ নিইনি। কোনো বিদেশি ঋণ ছাড়াই আমরা নিজস্ব অর্থায়নে শেখ হাসিনার সোনালি ফসল পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করছি।’
আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ঋণখেলাপি নই। পঁচাত্তর-পরবর্তীকালে আওয়ামী লীগ ছাড়া সব সরকারই ঋণখেলাপি। আওয়ামী লীগ যে খাতে ঋণ এনেছে, যথাসময়ে ঋণ পরিশোধ করেছে।’ অন্যরা দেশকে ঋণগ্রস্ত করেছে, ঋণের টাকা পরিশোধ করেনি বলেও উল্লেখ করেন তিনি।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায়, কেন্দ্রীয় সদস্য সানজিদা খানম প্রমুখ।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

প্রায় দুই মাসের অচলাবস্থার পর সরবরাহ লাইনে চাপ বৃদ্ধি পাওয়ায় ঢাকার আশপাশের কলকারখানাগুলোর উৎপাদনব্যবস্থায় স্বস্তি ফিরেছে। তবে উৎপাদন পুরোপুরি স্বাভাবিক রাখতে গ্যাসের চাপ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন শিল্পমালিকেরা।
৪ ঘণ্টা আগে
আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে সেই পরিকল্পনা অনুযায়ী ভোট শুরু হচ্ছে না। সরকারের তরফ থেকে ইসিকে জানানো হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে চলতি বছর ইউপি নির্বাচন করার মতো প্রস্তুতি নেই।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠন, পেশাদার শিল্পী তৈরি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় খসড়া নীতিমালা পর্যালোচনা সভা হয়েছে। সভায় বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে নীতিমালার কাঠামো, প্রশিক্ষণ ও শিল্পী নির্বাচন নিয়ে মতামত দেন...
৯ ঘণ্টা আগে
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বুন্দেসট্যাগ সদস্য মি. নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধিদলে মি. গেরোল্ড ওটেন, মি. জোহান সাথফ, মিজ উলে শাউস এবং ড. রুডিগার লোটজ ঢাকায় নিযুক্ত জার্মান
৯ ঘণ্টা আগে