উপকরণ
বালাম চাল অথবা যেকোনো সরু চাল ১ পোয়া বা ২৫০ গ্রাম, ডিম ছাড়া ইলিশ মাছ ১টি, কাঁচা মরিচ ৭ থেকে ৮টি, নারকেলের দুধ ১ কাপ, নারকেলকুচি পরিমাণমতো, বাদাম, হলুদের গুঁড়ো ১ চা-চামচ, তেজপাতা ৩ থেকে ৪টি, গোটা দারুচিনি ৩ থেকে ৪ টুকরো, সাদা জিরার গুঁড়ো ২ চা-চামচ, তেল ও লবণ।
প্রণালি
প্রথমে ইলিশ মাছের টুকরো ধুয়ে পানি ঝরিয়ে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। তারপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন। চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিন। পানি টেনে এলে হলুদ ও কাঁচা সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখুন।
এবার একটি হাঁড়ি চুলোয় বসিয়ে গরম করে তাতে পরিমাণমতো তেল দিয়ে নারকেলকুচি ও বাদাম ভেজে নিন। ওই তেলেই তেজপাতা ও আস্ত দারুচিনি ফোড়ন দিয়ে চাল দিয়ে দিন। চালের ওপরের স্তরে ইলিশ মাছগুলো দিয়ে পরিমাণমতো পানি দিন। ইলিশের তেলও দিয়ে দিতে হবে এ সময়। এরপর নারকেলের দুধ, নারকেলকুচি, ভাজা বাদাম, কাঁচা মরিচ, পরিমাণমতো লবণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে কম আঁচে ঢেকে দিতে হবে। আধা ঘণ্টা পর ঢাকনা খুলে দেখে যদি পানি লাগে তাহলে একটু গরম পানি দেওয়া যেতে পারে। এরপর নামিয়ে ফেলতে হবে।

শীত মানেই একটু উষ্ণতার খোঁজ। রান্না ও খাওয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। গরম স্যুপ, খেজুর গুড়ের পায়েস, পিঠা কিংবা এক কাপ ধোঁয়া ওঠা চা শীতের আমেজ তৈরি করে দেয়। ফলে ঋতুবদলের সঙ্গে রান্নাঘরের উপকরণ ও কাজকর্মে আসে বেশ কিছু পরিবর্তন। একটু বেশি সময় ধরে রান্না করা, একসঙ্গে অনেকটা খাবার তৈরি করা কিংবা...
১৫ মিনিট আগে
যে অঙ্ককে এড়িয়ে চলতে আমরা এত কসরত করি, সেই অঙ্কের শক্তির ওপর নির্ভর করেই কিন্তু গড়ে উঠেছে আধুনিক সভ্যতার প্রযুক্তিগত রাজত্ব। কেউ গণিতকে বলে বিমূর্ত বা জটিল হিসাবের বিজ্ঞান, আবার কারও কাছে এটি স্রেফ সংখ্যা আর সূত্রের গোলকধাঁধা। তবে এই গোলকধাঁধাকে জয় করা শীর্ষ বিজ্ঞানী ও তরুণ শিক্ষার্থীদের বৈশ্বিক...
৪ ঘণ্টা আগে
অক্টোবর মাসকে বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই মাসজুড়ে স্তন ক্যানসারের লক্ষণ, প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় রোগনির্ণয় এবং চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেওয়া হয়। এ বছর বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাসের মূল প্রতিপাদ্য, ‘প্রতিটি গল্পই অনন্য,
৮ ঘণ্টা আগে
দিনের ক্লান্তি ভুলে পরম শান্তিতে ঘুমানোর জায়গা হলো শোয়ার ঘর। শুধু আরামদায়ক বিছানা থাকলেই যে সব সময় গভীর ঘুম হবে, এমনটি নয়। ঘরের সাজসজ্জা, আলো, বাতাস ও ছোটখাটো অনেক উপাদান ঘুমে গভীর প্রভাব ফেলে।
৯ ঘণ্টা আগে