খেজুর অত্যন্ত পুষ্টিকর ফল। আজকাল এটি ‘সুপার ফুড’ হিসেবে পরিচিত। সারা বিশ্বে খেজুরের বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। প্রতিটির পুষ্টিগুণ কিছুটা আলাদা হলেও সব ধরনের খেজুর সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। খেজুরের গুণমান নিশ্চিত করার জন্য কিছু বিষয় খেয়াল রাখলে আপনি বাজারে ভালো মানের খেজুর কিনতে পারবেন।

রং
খেজুরের রং একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি খেজুরের রং আলাদা হতে পারে। যেমন হলুদ, সোনালি বাদামি, গাড় বাদামি কিংবা কালো। সাধারণভাবে তাজা ও অপরিপক্ব খেজুর হলুদ রঙের হয়। আর পরিপক্ব খেজুর গাঢ় হলুদ থেকে কালো হতে পারে। আজওয়া খেজুরের রং কালো। অ্যাম্বার ও সাফাভী খেজুরের রং একই রকম। এদের রং কিছুটা চকলেট বা খয়েরি ধরনের। সুক্কারি, সাগাই, খালাস ও মাজদুল খেজুরের রং উজ্জ্বল খয়েরি। বারহি খেজুরের রং একেবারে আলাদা। সেটি হলুদ। সম্ভবত এই একটিমাত্র প্রজাতির খেজুরের রং হলুদ। কেনার সময় খেজুরের এমন রং দেখেই কিনুন। কারণ, ভালো মানের খেজুরের রং এ রকমই হয়। কিছু খেজুর বেশি গাঢ় বা ফ্যাকাশে হলে বুঝতে হবে, সেগুলো ভালো নয়।
আকৃতি ও গঠন
খেজুরের আকৃতি ও গঠন দেখে বোঝা যায় গুণমান। ভালো খেজুরের গঠন মসৃণ অথবা কিছুটা কুঁচকে থাকতে পারে আঁশ। তবে অবশ্যই তাজা হতে হবে। বেশি কুঁচকে বা শুকিয়ে যাওয়া খেজুর কেনা থেকে বিরত থাকুন। এ ছাড়া কেনার সময় ফাঙ্গাস আছে কি না, সেটি ভালোভাবে দেখতে হবে।

গন্ধ
তাজা খেজুর থেকে মিষ্টি সুগন্ধ পাওয়া যায়। যদি খেজুরের গন্ধ তীব্র এবং ক্ষীণ বা টক হয়, তা খাওয়ার জন্য নিরাপদ নয়। সেগুলো কিনবেন না। কারণ, এসব খেজুর পচে যাওয়ার লক্ষণ। গন্ধের ওপর ভালো খেজুর অনেকটা চেনা যায়।
আর্দ্রতা
তাজা এবং ভালো মানের খেজুরে আর্দ্রতা বজায় থাকা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এসব খেজুর হাতে চেপে ধরলে নরম এবং সামান্য আঠালো হবে। তবে এগুলো খুব বেশি নরম বা শুকনো যেন না হয়, সেদিকটাও দেখতে হবে।
স্বাদ
খেজুরের স্বাদ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। উন্নত মানের খেজুরের স্বাদ মিষ্টি। তিতা বা অস্বস্তিকর কোনো স্বাদ ভালো মানের খেজুরে থাকে না।
প্রজাতি
বাজারে বিভিন্ন প্রজাতির খেজুর পাওয়া যায়। কেনার সময় জানুন, আপনি কোন ধরনের খেজুর কিনছেন। প্রতিটি প্রজাতির গুণমান আলাদা হতে পারে, তাই আপনার কেনা খেজুরটির প্রজাতি জানাটা গুরুত্বপূর্ণ। আজওয়া, অ্যাম্বার, সাফাভী, সুক্কারি, সাগাই, খালাস, বারহি, মাজদুল—মোটামুটি আমাদের দেশে এই খেজুরগুলোই বেশি পাওয়া যায়।

প্যাকেজিং ও সংরক্ষণ
খেজুর কেনার সময় প্যাকেজিং ভালোভাবে পরীক্ষা করুন। প্যাকেজে কোনো ফাটল বা ছিদ্র রয়েছে কি না দেখুন। কারণ, সঠিক প্যাকেজিং খেজুর তাজা থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো সাধারণত সিল করা প্যাকেজে রাখা হয়। এ ধরনের প্যাকেজ আর্দ্রতা ও বাতাস থেকে খেজুরকে রক্ষা করে।
ব্র্যান্ড এবং উৎস
প্যাকেট দেখে অনেকে যাচাই না করে খেজুর কেনেন। এরপর বাসায় এসে ঘটে বিপত্তি। তাই চেষ্টা করা উচিত বিশ্বস্ত ব্র্যান্ড বা বিক্রেতাদের কাছ থেকে খেজুর কেনার। এমন বিক্রেতাদের পণ্য কিনুন যাদের খ্যাতি ভালো এবং যারা উন্নত মানের পণ্য উৎপাদন করে। যদি আপনি সুপরিচিত সুপারমার্কেট বা দোকান থেকে খেজুর কেনেন, তাহলে সাধারণত ভালো গুণমানের খেজুর পাবেন।
খেজুর পুষ্টিকর ও সুস্বাদু ফল। কিন্তু সঠিক মানের খেজুর খুঁজে পাওয়া কখনো কখনো বেশ কঠিন হয়ে দাঁড়ায়; বিশেষ করে রমজান মাসে আমাদের দেশে বিভিন্ন জায়গায় খেজুর বিক্রেতা বেড়ে যায়। সেগুলোর সব কিন্তু ভালো মানের নয়। যদি আপনি ওপরের বিষয়গুলো খেয়াল রাখেন, তবে নিশ্চয় তাজা, সুস্বাদু ও স্বাস্থ্যকর খেজুর পাবেন।
সূত্র: ফ্লাকোন ডেট

চিকিৎসকের একটি সতর্কবার্তা আমূল বদলে দিয়েছিল দিল্লির দম্পতি রূপিকা আনন্দ ও রাকেশ আনন্দের জীবন। শারীরিক অসুস্থতা থেকে সুস্থ জীবনের খোঁজে শহরের আরাম-আয়েশ ও সফল করপোরেট ক্যারিয়ার ছেড়ে তাঁরা বেছে নিয়েছিলেন কৃষিকাজ।
৭ ঘণ্টা আগে
ওজন কমানো বা নিজেকে ফিট রাখা যে কতটা কঠিন, তা ভুক্তভোগীরাই ভালো বোঝেন। এর চিন্তা মাথায় এলেই মনটা কেমন যেন ভারী হয়ে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে প্রিয় চকলেট কেকটিকে না ছুঁয়ে বিদায় জানানোর দুঃখ। কিংবা ধোঁয়া ওঠা কাচ্চি বিরিয়ানি প্লেটে নেওয়ার পর অপরাধবোধে ভোগার দৃশ্য। মন বলে ‘আরেকটু খাই’, যুক্তি বলে ‘না’।
১১ ঘণ্টা আগে
মানসিকভাবে মানুষ প্রতিটি সম্পর্কের এক জটিল ছক বা মানচিত্র তৈরি করতে ওস্তাদ। কে কার অনুগত, কার সঙ্গে কার প্রতিযোগিতা কিংবা কে কখন কার বিরুদ্ধে যেতে পারে—প্রতিনিয়ত আমাদের মন এসবের হিসাব রাখে। কিন্তু সম্পর্কের এই অভ্যন্তরীণ মানচিত্রে বন্ধুত্বের চেয়ে শত্রুতা বা বিরোধের ছাপ বেশি স্পষ্ট হয়। কখনো ভেবে দেখে
১৩ ঘণ্টা আগে
ধারণা করা হয়, প্রায় ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ জনসমক্ষে কথা বলতে ভয় পান বা ঘাবড়ে যান। অনেকের হয়তো ভয়ে বুক ধুকধুক করে বা হাতের তালু ঘামতে শুরু করে। অনেক সময় আমাদের মাথা ফাঁকা হয়ে যায়, কণ্ঠস্বর ঠিকমতো নিয়ন্ত্রণ করা কঠিন হয় এবং হাত-পা কাঁপতে থাকে। অনেক মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় আমরা
১৪ ঘণ্টা আগে