খেজুর

শীতের আগমনে গাংনীতে ব্যস্ত গাছিরা, কলস উঠবে ১৫ দিন পর
মেহেরপুরের গাংনী উপজেলায় শীতের শুরুতে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি নিচ্ছেন গাছিরা। এদিকে নিপাহ ভাইরাস এড়াতে কৃষি কর্মকর্তারা কলসের মুখ জাল দিয়ে ঢেকে বাদুড় বা চামচিকার সংস্পর্শ এড়ানোর পরামর্শ দিয়েছেন। ১০ থেকে ১৫ দিনের মধ্যে পুরোদমে রস সংগ্রহ শুরুর আশা করছেন সংশ্লিষ্টরা।

রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ
আসন্ন রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবসহ পাঁচটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

৮ হাজার কোটি টাকার তেল-ডাল-চিনি কিনবে টিসিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভোজ্যতেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও কিনবে সংস্থাটি।

একসময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন গাছেই নষ্ট
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন রাস্তার পাশে, বাড়ির আঙিনা ও পতিত জমিতে সারি সারি দেশি খেজুরগাছ দেখা যায়। এসব গাছে থোকায় থোকায় খেজুর ধরলেও বর্তমানে মানুষের আগ্রহ কমে যাওয়ায় অধিকাংশ খেজুর গাছেই পেকে নষ্ট হচ্ছে। অনেক সময় পাখিদেরই এসব খেজুর খেতে দেখা যায়।











