বাংলাদেশ বিমানবাহিনী বেসামরিক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২ আগস্ট সকাল ১০টা থেকে, চলবে ২২ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
ধর্মীয় শিক্ষক ১টি (জেএসআই-১/২০১৬ মোতাবেক); কম্পিউটার অপারেটর ৫টি (গ্রেড-১৩); সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৩টি (গ্রেড-১৪); লাইব্রেরিয়ান ১টি (গ্রেড-১৪); গবেষণাগার সহকারী ২টি (গ্রেড-১৪); নকশাকার ৩টি (গ্রেড-১৫); মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) ২৭টি (গ্রেড-১৫); মিস্ত্রি ক্লাস-১ (ওয়্যারলেস ফিটার) ৮টি (গ্রেড-১৫); অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩০টি (গ্রেড-১৬); স্টোরম্যান ৬টি (গ্রেড-১৬); ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট ১টি (গ্রেড-১৬); ফায়ার ফাইটার ৬টি (গ্রেড-১৬); মিস্ত্রি ক্লাস-২ (আর্মামেন্ট মেকানিক) ৫টি (গ্রেড-১৬); মিস্ত্রি ক্লাস-২ (জেনারেল মেকানিক) ৪টি (গ্রেড-১৬); (ইলেকট্রিক মেকানিক), ৩টি (গ্রেড-১৬); মিস্ত্রি ক্লাস-২ (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক), ৬টি (গ্রেড-১৬); মিস্ত্রি ক্লাস-২ (ইনস্ট্রুমেন্ট মেকানিক) ৩টি (গ্রেড-১৬); মিস্ত্রি ক্লাস-২ (মেটাল ওয়ার্কার) ৩টি (গ্রেড-১৬); মিস্ত্রি ক্লাস-২ (ওয়েল্ডার) ৩টি (গ্রেড-১৬); মিস্ত্রি ক্লাস-২ (বাইন্ডার) ৩টি (গ্রেড-১৬); ট্রেডসম্যান (ইলেকট্রিক মেকানিক) ৭টি (গ্রেড-১৮); ট্রেডসম্যান (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক) ৪টি (গ্রেড-১৮); ট্রেডসম্যান (ওয়্যারলেস মেকানিক) ৩টি (গ্রেড-১৮); ট্রেডসম্যান (গ্রাউন্ড সিগন্যালার) ৫টি (গ্রেড-১৮); ট্রেডসম্যান (মেটাল ওয়ার্কার) ৩টি (গ্রেড-১৮); ট্রেডসম্যান (কার্পেন্টার) ৪টি (গ্রেড-১৮); ট্রেডসম্যান (পেইন্টার) ৫টি (গ্রেড-১৮); ট্রেডসম্যান (ব্লাকস্মিথ) ১টি (গ্রেড-১৮); বেলুন মেকার ১টি (গ্রেড-১৮); অফিস সহায়ক ৭টি (গ্রেড-২০); লস্কর ২১টি (গ্রেড-২০); লস্কর এয়ারক্রাফট ১০টি (গ্রেড-২০); মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার (এমটিজি) ১১টি (গ্রেড-২০); লস্কর বার্ড শুটার ১টি (গ্রেড-২০); লস্কর ফায়ার ফাইটার ২টি (গ্রেড-২০); লস্কর অ্যান্টি-ম্যালেরিয়া ৪টি (গ্রেড-২০); লস্কর ওয়ার্ড বয় ১টি (গ্রেড-২০); বাবুর্চি ৩৬টি (গ্রেড-২০); মেসওয়েটার ১৮টি (গ্রেড-২০); ওয়াশার আপ ৯টি (গ্রেড-২০); মালি ৮টি (গ্রেড-২০); সহকারী বাবুর্চি ৪টি (গ্রেড-২০); ওয়াচম্যান ১১টি (গ্রেড-২০); পরিচ্ছন্নতাকর্মী ৪২টি (গ্রেড-২০) এবং আয়া ১টি (গ্রেড-২০)।
১৪,১২০-৩৩,৯৭০ টাকা (জেএসআই-১/২০১৬ মোতাবেক); ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩); ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪); ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫); ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬); ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮); ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আলাদা।
বয়সসীমা: ১ আগস্ট তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
১ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ২ থেকে ২০ নম্বর পদের জন্য ১০০ টাকা, ২১ থেকে ৪৫ নম্বর পদের জন্য ৫০ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য ৫০ টাকা (সার্ভিস চার্জ আবেদনকারীকে বহন করতে হবে) পরিশোধ করতে হবে।
পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা বিমানবাহিনীর বেসামরিক নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২২ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন:

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে ‘এরিয়া ইনচার্জ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩৯ মিনিট আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৪ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ফিল্ড কমপ্ল্যায়েন্স অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী...
৩ ঘণ্টা আগে
প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের মুখোমুখি হতে হয় মৌখিক পরীক্ষায়। সঠিক প্রস্তুতি থাকলে এই ধাপই হতে পারে স্বপ্নপূরণের শেষ সোপান। ৫০তম বিসিএসের ভাইভায় বসতে এরই মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৫৫ প্রার্থী। প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট।
৯ ঘণ্টা আগে