
শেরপুরে জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শেরপুর শহরের নবীনগর এলাকার পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তাঁর আবাসিক ভবন থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।
স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে পাসপোর্ট অফিসের ভেতরে সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখা যায়। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শেরপুর সদর থানা-পুলিশ সহকারী পরিচালক মো. রুস্তম আলী এবং ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এদিকে ওই ভবনে টেবিলের ওপর খালি মদের বোতল পাওয়ায় স্থানীয়দের ধারণা, সেখানে মদ্যপান করা হতো।
তবে আটক ওই নারী নিজেকে অবিবাহিত দাবি করে বলেন, রুস্তম আলী তাঁর দূরসম্পর্কের দুলাভাই। তিনি সেখানে বেড়াতে গিয়েছিলেন। তবে এত রাতে দুজন এক কক্ষে কেন সেটার সদুত্তর দিতে পারেননি তিনি।
আর অভিযুক্ত সহকারী পরিচালক রুস্তম আলী বলেন, রাত সাড়ে ১০টায় ওই নারীকে ভেতরে প্রবেশ করানোর সময় হয়তো দু-একজন দেখেছে। পরে বেশ কয়েকজন ভেতরে ঢুকে নারীকে ‘দুই নম্বর’ বলে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চেয়েছে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালিকা। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে ওই নারীর নাম ওজিলা বলে জানা গেছে।’
ওসি আরও বলেন, ‘পাসপোর্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে রাতে লোকজনের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাঁদের রাত আড়াইটার দিকে আটক থানায় নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে একটি মনোহারি দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে দোকানমালিক ইব্রাহিম খলিল (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন এবং দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে।
৬ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে বৃদ্ধাশ্রমে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মো. রুবেল মিয়ার (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার নান্দাইল মডেল থানায় মামলাটি করেন চর বেতাগৈর মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম। মামলার পর ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার
১৭ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ শাহেদ আলী (৬৭) হত্যা মামলায় আসামি হয়ে প্রায় এক মাস ঘরছাড়া ছিল একটি পরিবার। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শুক্রবার বাড়িতে ফিরে তাঁরা দেখেন, ঘরের জানালা ভাঙা এবং দরজায় অন্য তালা ঝুলছে। তালা ভেঙে ঘরে ঢুকে ধান-চাল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল....
৩১ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে সাততলা ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
৪০ মিনিট আগে