
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৩ থেকে ২০ গ্রেডের ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩০ আগস্ট ২০২৬। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
১. পদের নাম ও সংখ্যা: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস। বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্রহণযোগ্য। অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)/সমমান হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ ৯ম এবং তদূর্ধ্ব গ্রেডে মোট ১৪ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)।
২. পদের নাম ও সংখ্যা: উপপরীক্ষা নিয়ন্ত্রক, ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/কম্পিউটার ব্যবহারে দক্ষতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক/সমমান পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/আধা সরকারি/ডিগ্রি পর্যায়ের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ম বা তদূর্ধ্ব গ্রেডে মোট ১০ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)।
৩. পদের নাম ও সংখ্যা: উপপরিচালক (পাবলিক রিলেশন অ্যান্ড ইনফরমেশন), ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/কম্পিউটার ব্যবহারে দক্ষতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য। কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/আধা সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে সহকারী পরিচালক/সমমান পদে ৫ বছরের অভিজ্ঞতাসহ ৯ম বা তদূর্ধ্ব গ্রেডে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)।
৪. পদের নাম ও সংখ্যা: উপপরিচালক (অর্থ ও হিসাব), ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর পাস। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/কম্পিউটার ব্যবহারে দক্ষতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য। সহকারী পরিচালক (অর্থ ও হিসাব/বাজেট/অডিট) সমমানের পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ ৯ম বা তদূর্ধ্ব গ্রেডে মোট ১০ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)।
৫. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক, ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/কম্পিউটার ব্যবহারে দক্ষতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য।
বেতন স্কেল: (গ্রেড-৭) ২৯,০০০-৬৩,৪১০ টাকা।
৬. পদের নাম ও সংখ্যা: সেকশন অফিসার, ২টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
৭. পদের নাম ও সংখ্যা: ল্যাব টেকনিশিয়ান, ২টি
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং /পদার্থবিদ্যা/রসায়নবিদ্যা/সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। স্নাতকসহ ডিপ্লোমাধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
৮. পদের নাম ও সংখ্যা: স্টোর কিপার, ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ সমমান পাস। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
৯. পদের নাম ও সংখ্যা: ক্যাটালগার, ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি/সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
১০. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্টে উত্তীর্ণ। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
১১. পদের নাম ও সংখ্যা: ল্যাব অ্যাটেনডেন্ট, ৩টি (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান (বিজ্ঞান) পরীক্ষায় পাস।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা
১২. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ৩টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
বয়সসীমা: ৩০ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ সীমার মধ্যে থাকতে হবে। পদভেদে প্রার্থীর বয়সসীমার পার্থক্য রয়েছে।
আবেদন ফি: ৯ম গ্রেডের জন্য ২০০ টাকা। ১৩-১৬তম গ্রেডের জন্য ১০০ টাকা এবং ১৯-২০তম গ্রেডের জন্য ৫০ টাকা।
আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে/সরাসরি অথবা ই-মেইলে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.aaub.edu.bd) বা রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন:

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও আঞ্চলিক কার্যালয়সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৬তম থেকে ২০তম গ্রেডের মোট ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে আজ ১১ আগস্ট থেকে, চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
৫ ঘণ্টা আগে
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৬ থেকে ২০তম গ্রেডের ৭টি ক্যাটাগরিতে মোট ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১০ আগস্ট থেকে। আবেদন করা যাবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। প্রতিষ্ঠানটি তাদের ইম্পেরিয়াল ব্যাংকিং ডিভিশন বিভাগে ‘সার্ভিস ম্যানেজার (এসইও-এফএভিপি)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে।
১ দিন আগে
এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ইয়ামাহা মিউজিক বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে