
আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘পে লোডার–অপারেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত।
পদের নাম: পে লোডার–অপারেটর।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি বা অষ্টম শ্রেণি পাস।
অভিজ্ঞতা: ৫–১০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়স: ২৫-৩৫ বছর।
কর্মস্থল: মুন্সিগঞ্জ (গজারিয়া)।
অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, কর্মক্ষমতা বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, দুপুরের খাবারের সুবিধা, উৎসব বোনাস দুটি, বছরজুড়ে প্রশিক্ষণের ব্যবস্থা, ছুটি নগদায়নের সুবিধা, লন্ড্রি ভাতা এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট, ২০২৬।
সূত্র: বিডিজবস
আরও পড়ুন:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪তম থেকে ২০তম গ্রেডের অসামরিক পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে। প্রতিষ্ঠানটি ১৯টি ক্যাটাগরিতে মোট ১৭৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
২৩ মিনিট আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের ফার্ম বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৩৮ মিনিট আগে
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে ১৬ ক্যাটাগরিতে মোট ১৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২২ জুলাই থেকে, চলবে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৯ম থেকে ২০তম গ্রেডের ৮ ক্যাটাগরিতে ১৮ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২১ জুলাই থেকে, চলবে ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে