বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন রাজস্ব খাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৫তম গ্রেডের পদে ৫৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ২৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: শিক্ষানবিশ এসবিএ-এ
পদসংখ্যা: ৫৮৭
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পাস হতে হবে। কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএর নিচে থাকা যাবে না।
শারীরিক যোগ্যতা: অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। কাজ শেখার আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। বিদ্যুৎকেন্দ্রের পরিচালন বিভাগ/বিদ্যুৎ উপকেন্দ্রের পালায়/পর্বে কাজে আগ্রহী থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনসিসি/স্কাউটিং/ শরীরচর্চাবিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
১. নির্বাচিত প্রার্থীদের এসবিএ-এ হিসেবে এক বছরের প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ চলাকালে নির্ধারিত হারে ভাতা দেওয়া হবে।
২. প্রশিক্ষণ সাফলভাবে শেষ হওয়ার পর শূন্য পদে মেধার ভিত্তিতে বিধি মোতাবেক নিয়োগ বিবেচনা করা হবে। পদ শূন্য না থাকলে প্রশিক্ষণের পর সনদপত্র প্রদানপূর্বক অব্যাহতি দেওয়া হবে।
৩. প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র পাঠাতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি ও এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে।
৪. বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান; ক্ষুদ্র নৃগোষ্ঠী; শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
৫. নাগরিকত্বের প্রমাণ হিসেবে স্থায়ী ঠিকানার ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশন থেকে দেওয়া সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট প্রহণযোগ্য নয়।
আবেদন ফি: ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। তবে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন:

ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে ‘মেডিকেল অফিসার’ পদে কর্মী নেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৭ মিনিট আগে
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন কর
৩ ঘণ্টা আগে
আকিজ বশির গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে স্টোর বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নেওয়া হবে। এর মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাইয়েস বিভিন্ন কোম্পানিতে জনবল নিয়োগ দেওয়া হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেশটিতে মোট ১৭২ জন যোগ্য প্রার্থী নেওয়া হবে। অনলাইনে আবেদন করা যাবে ২৩ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত।
২০ ঘণ্টা আগে