বাংলাদেশ স্কাউটস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২টি পদে ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২০ আগস্ট সকাল ১০টা থেকে। চলবে আগামী ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি বাবদ কেট/বিকাশ/নগদের মাধ্যমে ৫১৫ টাকা পরিশোধ করতে হবে।
পদসংখ্যা: ২২টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও স্কাউটিং সম্পর্কে মৌলিক অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদসংখ্যা: ১টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার বিজ্ঞান বা সিএসই বা আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আইটিইই বা সমমানের সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্কাউটিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ হতে হবে।
আবেদন ফি: ১ ও ২ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫১৫ টাকা রকেট/বিকাশ/ নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন:

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে অটো লোন বিভাগে প্রোডাক্ট মার্কেটিং অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩১ মিনিট আগে
কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল-২ চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরিতে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৭ আগস্ট; চলবে ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
৩ ঘণ্টা আগে
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ‘স্টেনোগ্রাফার’ পদে ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
আমার ১৪ বছরের কর্মজীবনে এফএমসিজি, টেলিকম, ডিভাইস, লাইফস্টাইল, কনজ্যুমার ইলেকট্রনিকস, ফিনটেকসহ বিভিন্ন শিল্পে কাজ করার সুযোগ হয়েছে। এই পথ আমাকে একটি বিষয় খুব স্পষ্টভাবে শিখিয়েছে। ক্যারিয়ার কোনো সরল সিঁড়ি নয়; বরং এটি নদীর মতো।
৬ ঘণ্টা আগে