চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ‘স্টেনোগ্রাফার’ পদে ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৩ আগস্ট অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় ৩৬ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৬ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষায় প্রার্থীদের অনলাইনে দাখিল করা আবেদনপত্র ও প্রবেশপত্রের রঙিন কপি, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও ফটোকপি, সাঁটলিপি ও কম্পিউটার প্রশিক্ষণের মূল সনদ ও ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে।
এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, মুক্তিযোদ্ধা সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল-২ চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরিতে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৭ আগস্ট; চলবে ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
৪৩ মিনিট আগে
আমার ১৪ বছরের কর্মজীবনে এফএমসিজি, টেলিকম, ডিভাইস, লাইফস্টাইল, কনজ্যুমার ইলেকট্রনিকস, ফিনটেকসহ বিভিন্ন শিল্পে কাজ করার সুযোগ হয়েছে। এই পথ আমাকে একটি বিষয় খুব স্পষ্টভাবে শিখিয়েছে। ক্যারিয়ার কোনো সরল সিঁড়ি নয়; বরং এটি নদীর মতো।
৪ ঘণ্টা আগে
ক্যারিয়ারে সফল হতে চাইলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। তবে সারাক্ষণ শুধু কাজের মধ্যে ডুবে থাকাও সফলতার একমাত্র মাপকাঠি নয়। দীর্ঘ সময় একা কাজ করা, অতিরিক্ত দায়িত্ব নেওয়া এবং কাজের চাপ ধীরে ধীরে তৈরি করতে পারে মানসিক ক্লান্তি বা বার্নআউট।
৫ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘পাট ক্রয় ও উৎপাদন কর্মকর্তা’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবদেন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে