
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিষয়টি নিশ্চিত করে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘লিখিত পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।’
বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি ও নন ক্যাডারের ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০ পদে নিয়োগে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি গত বছরের ২৬ নভেম্বর প্রকাশ করে পিএসসি। ৪ ডিসেম্বর থেকে এ বিসিএসের আবেদন শুরু হয়ে চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যে ৬৫০ জন ও প্রশাসনে ২০০ জন নিয়োগ দেবে সরকার। তৃতীয় অবস্থানে শিক্ষা ক্যাডারে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ১০ ফেব্রুয়ারি ফল ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলেন ১২ হাজার ৩৮৫ জন। ৯ এপ্রিল থেকে এ বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। চলে ৭ মে পর্যন্ত।
এক বছর সময়ের মধ্যে এ বিসিএসের কার্যক্রম শেষ করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছে কমিশন। আগামী ১০ আগস্ট থেকে এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু এবং ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে পিএসসি।

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ফাইন্যান্সিয়াল অডিট স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
আকিজ ভেঞ্চার গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে সিভিল বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ‘উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান’ পদের লিখিত পরীক্ষার ফলাফলে ৪৩০ জন উত্তীর্ণ হয়েছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১৯ ঘণ্টা আগে
মেঘনা পেট্রোলিয়াম পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠানটিতে ছয় ক্যাটাগরির মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে, চলবে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২১ ঘণ্টা আগে