Ajker Patrika

ব্যাংকার্স সিলেকশন কমিটিতে বড় নিয়োগ, পদসংখ্যা ৩২০

চাকরি ডেস্ক 
আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৪: ৪৫
ব্যাংকার্স সিলেকশন কমিটিতে বড় নিয়োগ, পদসংখ্যা ৩২০
প্রতীকী ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডের ১০টি ক্যাটাগরিতে মোট ৩২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

১. পদের নাম: সিনিয়র অফিসার (আইটি) (গ্রেড–৯)

পদসংখ্যা: ৩৬টি; অগ্রণী ব্যাংক পিএলসি ৩০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস।

২. পদের নাম: অফিসার (আইটি)/ এমআইএস এবং আইসিটি অফিসার (গ্রেড–১০)

পদসংখ্যা: ২৩১টি; সোনালী ব্যাংক পিএলসি ১৪৬টি, রূপালী ব্যাংক পিএলসি ৮০টি, কর্মসংস্থান ব্যাংক পাঁচটি।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস।

৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার/ সহকারী প্রোগ্রামার (গ্রেড–৯)

পদসংখ্যা: ২৮টি; সোনালী ব্যাংক পিএলসি ১৪টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৩টি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ২টি, কর্মসংস্থান ব্যাংক ৯টি।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস।

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড–৯)

পদসংখ্যা: ১৪টি; সোনালী ব্যাংক পিএলসি ১২টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ২টি।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস।

৫. পদের নাম: সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার (গ্রেড–৯)

পদসংখ্যা: ৩টি (কর্মসংস্থান ব্যাংক)।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস।

৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর (গ্রেড–৯)

পদসংখ্যা: ২টি (সোনালী ব্যাংক পিএলসি)।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস।

৭. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যানালিস্ট (গ্রেড–৬)

পদসংখ্যা: ২টি (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক)।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৮. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর (গ্রেড–৬)

পদসংখ্যা: ১টি (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক)।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং বা এপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৯. পদের নাম: প্রোগ্রামার (গ্রেড–৬)

পদসংখ্যা: ১টি (আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক)।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

১০. পদের নাম: ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর (গ্রেড–৬)

পদসংখ্যা: ২টি (কর্মসংস্থান ব্যাংক)।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড–৬), ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯), ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ১ থেকে ৬ নম্বর পদের জন্য বয়সসীমা ২১–৩২ বছর। ৭ থেকে ১০ নম্বর পদের জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

আবেদন ফি: ২০০ টাকা। অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।

আবেদনের শেষ সময়: ১ সেপ্টেম্বর, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত