
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ রাজস্ব খাতভুক্ত ৯ম থেকে ২০তম গ্রেডের ১৪টি পদে মোট ৪৯ জনবল নিয়োগে আবেদন আহ্বান করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে আগামী ৩০ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি হিসেবে ১ থেকে ৮ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৯ ও ১০ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ১১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১২ থেকে ১৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্তাবলি জাতীয় ক্রীড়া পরিষদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বাটা শু কোম্পানি বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মার্চেন্ডাইজিং বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের কার্ড অপারেশনস বিভাগে ‘অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ জুলাই পর্যন্ত।
৪ ঘণ্টা আগে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪তম থেকে ২০তম গ্রেডের অসামরিক পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে। প্রতিষ্ঠানটি ১৯টি ক্যাটাগরিতে মোট ১৭৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের ফার্ম বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে